শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি
প্রথম পাতা » বিশেষ » কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি
৩০২ বার পঠিত
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

বজ্রকণ্ঠ নিউজ ::
কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি
ঢাকা, অক্টোবর ৬, ২০২৪: বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪১ টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)। গতকাল সন্ধ্যায় (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৩’ অনুষ্ঠানের আয়োজন করে আইসিএসবি।
আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী, ২০২৩ সালে কর্পোরেট গভর্নেন্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্পোরেট গভর্নেন্স কোডের সাথে সঙ্গতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কর্মকান্ড পরিচালনার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের পুরস্কারের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব জনাব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান খান, এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এবং আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এ তালিকাভুক্ত কোম্পানিসমূহের মধ্য থেকে ১৪ টি ক্যাটাগরিতে বিজয়ী ৪১ টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সালেহউদ্দিন আহমেদ। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে কোম্পানিসমূহকে পুরষ্কার প্রদান করা হয়।
জেনারেল ব্যাংকিং সেক্টরে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি; ব্র্যাক ব্যাংক পিএলসি সিলভার এবং সিটি ব্যাংক পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে কোনো কোম্পানি পুরস্কারের জন্য বিবেচিত হয়নি।
নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি; আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সিলভার এবং ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সিলভার এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি; দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সিলভার এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ও নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি; মতিন স্পিনিং মিলস পিএলসি সিলভার এবং স্কয়ার টেক্সটাইল পিএলসি ও শাশা ডেনিমস লিমিটেড উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ফুড ও অ্যালায়েড ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড; অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিলভার এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইটি কনসালটেন্টস পিএলসি; এডিএন টেলিকম লিমিটেড সিলভার এবং বিডিকম অনলাইন লিমিটেড ও আমরা টেকনলজিস লিমিটেড উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ইঞ্জিনিয়ারিং কোম্পানি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি; সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সিলভার এবং বিএসআরএম স্টিলস লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড; আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড সিলভার এবং ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ফুয়েল এন্ড পাওয়ার ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড; এমজেএল বাংলাদেশ পিএলসি সিলভার এবং লিনডে বাংলাদেশ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সার্ভিস ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
টেলিকমিউনিকেশন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড; রবি আজিয়াটা পিএলসি সিলভার এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এই পুরস্কার শুধু একটি স্মারক নয়; বরং আমাদের দেশে কর্পোরেট শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে একটি মাপকাঠি। আইসিএসবি গত কয়েক দশকে কর্পোরেট গভর্ন্যান্সের ক্ষেত্রে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে, যা সত্যিই প্রশংসনীয়।”
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন “এই ধরনের স্বীকৃতির ফলে তালিকাভুক্ত কোম্পানিসমূহকে সুশাসন ও কমপ্লায়েন্সের বিষয়গুলো বজায় রাখার বিষয়ে আরও বেশি মনোযোগী হয়ে উঠছে। এই পুরস্কার প্রতিষ্ঠান ও তাদের নীতি-নির্ধারনী ও সুশাসনের ক্ষেত্রে আরও উন্নতি করার জন্য অনুপ্রাণিত করবে। আইসিএসবি আমাদের কর্পোরেট নেতৃত্ব ও উন্নত কর্পোরেট সংস্কৃতি গড়ে তুলছে বলে উল্লেখ করেন তিনি।”
বিশেষ অতিথি বিএসইসি-এর চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ তার বক্তব্যে বলেন, ‘টেকসই পুঁজিবাজারের জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অবশ্যই কর্পোরেট গভর্নেন্স কোড মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’।
অনুষ্ঠানের বিশেষ অতিথি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার বলেন, “এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কর্পোরেট ব্যবস্থাপনায় সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। আইসিএসবি ব্যবসায়িক খাতে চার্টার্ড সেক্রেটারীদের ক্ষমতা এবং সৃজনশীলতা বাড়ানোর জন্য অক্লান্তভাবে কাজ করছে।”
বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জনাব মোঃ সেলিম উদ্দিন বলেন, “একটি কোম্পানিতে সুশাসন নিশ্চিত করার জন্য কোম্পানি সচিবদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কার্যকর যোগাযোগ ও প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব, দক্ষতা এবং আচরণ বজায় রাখেন।“
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বর্তমান পরিবর্তনশীল ব্যবসা পরিবেশে সুশাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই অ্যাওয়ার্ড কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হতে এবং কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মানদণ্ড তৈরিতে সহায়তা করছে।”
আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব এম নুরুল আলম এফসিএস অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের কর্পোরেট সেক্টরে সুশাসন উৎসাহিত করা এবং একে সমুন্নত রাখা। আমরা সেসব কোম্পানি ও তাদের ব্যবস্থাপনাকে সম্মান জানাই যারা সুশাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিএসইসি প্রদত্ত কর্পোরেট গভর্নেন্স কোড, কোম্পানি আইন-১৯৯৪ ও বৈশ্বিক সেরা অনুশীলনসমূহ মেনে চলে।”
আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট জনাব এ কে এম মুশফিকুর রহমান, এফসিএস কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ডের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা তুলে ধরেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই পুরস্কার প্রতিষ্ঠানগুলোকে কর্পোরেট ক্ষেত্রে উত্তরোত্তর অগ্রগতি অর্জনে অনুপ্রাণিত করবে।
পরিশেষে, আইসিএসবি-এর কাউন্সিল সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভুঁইয়া এফসিএস আইসিএসবি ইন্সটিটিউটের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশিষ্টজন, সরকারি কর্মকর্তা, পেশাজীবী, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বাংলাদেশের কর্পোরেট সেক্টরের গভর্নেন্স প্রতিষ্ঠায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে আইসিএসবি-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।



বিষয়: #  #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’ স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’ ​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ” মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’ প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস