শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশেষ » যুক্তরাজ্যগামী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ভার্চুয়াল প্রি-ডিপারচার ব্রিফিং
প্রথম পাতা » বিশেষ » যুক্তরাজ্যগামী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ভার্চুয়াল প্রি-ডিপারচার ব্রিফিং
২০৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যগামী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ভার্চুয়াল প্রি-ডিপারচার ব্রিফিং

সৈয়দ মিজান::
যুক্তরাজ্যগামী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ভার্চুয়াল প্রি-ডিপারচার ব্রিফিং
ঢাকা:: যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘প্রি-ডিপারচার ব্রিফিং সেশন’ আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। আগামী ২৯ জুলাই বিকেল ৩.৩০ টা থেকে ৫.৩০ টা পর্যন্ত অনলাইনে ‘স্টাডি ইউকে প্রি-ডিপারচার ব্রিফিং’-শীর্ষক এ সেশন অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যেসব শিক্ষার্থী ভর্তির অফার পেয়েছেন, তাদের ভিসা প্রাপ্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবনে মানিয়ে নেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ ও দিক-নির্দেশনা দিতে এ সেশন আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যে তাদের শিক্ষা জীবন শুরুর করার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য পাবেন ও রিসোর্স সম্পর্কে জানতে পারবেন।
ব্রিফিং সেশনে যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন বিভাগ (ইউকেভিআই), বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ইউনিভার্সিটিজ’ ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অ্যাসোসিয়েশনের (বিইউআইএলএ) প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি, যুক্তরাজ্যে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী ও সম্প্রতি উচ্চশিক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীরা সেশনে অংশগ্রহণকারীদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।
এ সেশনে ব্যাগ গোছানো থেকে শুরু করে বাজেট পরিকল্পনা, ভ্রমণের প্রস্তুতি ও বিদেশের পরিবেশে মানিয়ে নেয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। এছাড়াও, শিক্ষার্থীরা কীভাবে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা, বিমা সুবিধা ও মানসিক স্বাস্থ্য সহায়তা গ্রহণ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
সেশনে ইউকেভিআই প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সম্পর্কে আপডেটেড তথ্য দেবেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। আর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইরা সেশনে অংশগ্রহণকারীদের নিজেদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
এ HYPERLINK “https://www.britishcouncil.org.bd/en/study-uk/events/pre-departure-briefing”লিঙ্কে প্রবেশ করে আগ্রহী শিক্ষার্থীরা স্টাডি ইউকে প্রি-ডিপারচার ব্রিফিং সেশন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং সেশনে অংশ নিতে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের পর শিক্ষার্থীদের ইমেইলের মাধ্যমে সেশনে যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: HYPERLINK “https://www.britishcouncil.org.bd/en/study-uk/events/pre-departure-briefing”https://www.britishcouncil.org.bd/en/study-uk/events/pre-departure-briefing



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি