বুধবার ● ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে মাদক সম্রাট সাকিব আটক
সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে মাদক সম্রাট সাকিব আটক
জালাল উদ্দিন লস্কর মাধবপুর প্রতিনিধি
![]()
সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে মাধবপুরের কুখ্যাত মাদক সম্রাট ধমাধবপুর ১নং ধর্মঘর ইউনিয়নের ত্রাস ফুয়াদ হোসেন সাকিবকে গ্রেফতার করেছে।সাকিব ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে।
বুধবার (৩০ জুলাই)ভোরে মাধবপুর বাজার এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করে সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত টিম।এসময় সাকিবের সাথে থাকা জুনাইদ,জাবেদ ও নয়ন নামের তার তিন সহযোগীকেও
আটক করা হয়।
২৫ সরাইল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল জব্বার আহমেদ প্রেস ব্রিফিং এ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাকিবকে আটক করা হয়। অভিযানকালে সাড়ে ৫ লাখ টাকা,৮ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন,৪টি মোটরসাইকেল, ৩ টি বল্লম,১টি রামদা বিদেশি মদ এ বং ফেনসিডিল উদ্ধার করা হয়।সাকিবের বিরুদ্ধে ১৫ টিরও বেশি মামলা রয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, সাকিবকে থানায় হস্তান্তর করা হলে আপনাদের (প্রেস) জানাবো।
বিষয়: #অভিযান #আটক #বিজিবি #মাদক #যৌথ #সম্রাট #সাকিব #সেনাবাহিনী










ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র 