শনিবার ● ২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
বজ্রকণ্ঠ :::
![]()
নরসিংদীর রায়পুরায় এক সন্ত্রাসীর বসত বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে রায়পুরা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেল এর বসত বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও অবিস্ফোরিত ককটেল ১৮ টি ককটেল।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানার নজরপুর এলাকায় সন্ত্রাসীরা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে এমন খবর পেয়ে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার করতে অভিযানে যায় রায়পুরা থানা পুলিশ। এসময় নজরপুর গ্রামের বাসিন্দা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বাড়ির আঙিনার একটি ছোট পাকা খুপরি ঘর হতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আবিদ হাসান রুবেলসহ তার সহযোগীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।আবিদ হাসান রুবেল এর নামে ২ টি হত্যা মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিষয়: #উদ্ধার #ককটেল #গুলি #বন্দুক #বাড়ি #রায়পুরা










জয়পুরহাটে দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার
জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করেন এমপি ফজলুর রহমান
উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার 