শনিবার ● ২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি
চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি
বজ্রকণ্ঠ ::
![]()
চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার উত্তর মোহরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউনুস।
শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উত্তর মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে একটি চক্র ইউনুসের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসায় হামলা চালায়। দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউনুস ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে।
এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। হামলাকারী কারা এখনো শনাক্ত হয়নি। আমাদের টিম হামলার সঙ্গে জড়িতদের ধরতে ও শনাক্ত করতে কাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
বিষয়: #গুলি #চাঁদা #ব্যবসায়ী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 