শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » হায়দরাবাদের বিপক্ষে ২৪৫ রানের পাহাড় পাঞ্জাবের
হায়দরাবাদের বিপক্ষে ২৪৫ রানের পাহাড় পাঞ্জাবের
স্পোর্টস ডেস্ক::
![]()
বেদম মার খেলেন মোহাম্মদ শামি। তার শেষ ওভারে এলো ২৭ রান। এর মধ্যে শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান মার্কাস স্টয়নিস।
সবমিলিয়ে ৬ উইকেটে ২৪৫ রানের বড় পুঁজি দাঁড় করিয়েছে পাঞ্জাব কিংস। অর্থাৎ জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ২৪৬।
হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাঞ্জাব। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে তারা তোলে ৮৯ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ আর প্রভসিমরান সিং ২৩ বলে তোলেন ৪২ রান।
এরপর তাণ্ডবলীলা চালান শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব অধিনায়ক ৩৬ বলে খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস, যে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান তিনি।
মাঝে নেহাল ওয়াধেরা ২২ বলে ২৭ আর শেষদিকে মার্কাস স্টয়নিস ১১ বলে ১ চার আর ৪ ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান।
শামি ৪ ওভারে ৭৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। আইপিএলের ইতিহাসে কোনো বোলারের দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।
হর্ষল প্যাটেল ৪২ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট।
বিষয়: #পাঞ্জাবের #পাহাড় #বিপক্ষে #হায়দরাবাদের #২৪৫ রানের




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
