শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
প্রথম পাতা » প্রধান সংবাদ » গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
৮ বার পঠিত
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি

গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাংলা বাজার ও বালি হাওর এলাকায় অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির মূলহোতা আলী হোসেনকে (৪০)-কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাউরবাগ হাওর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলী হোসেন উপজেলার মধ্যজাফলং ইউনিয়নের বাংলা বাজার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালির হাওর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, এই বালু সিন্ডিকেটের মাধ্যমে তিনি দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজি করতেন। স্থানীয় বিএনপির একটি শক্তিশালী মহলের ছত্রছায়ায় থাকায় এতদিন তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি।

সম্প্রতি বালু সিন্ডিকেটের এই দৌরাত্ম্য ও ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে বাউরবাগ হাওরের বাসিন্দা জুয়েল মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানার এসআই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আলী হোসেনকে আটক করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে আলী হোসেন আটকের পর থেকেই সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। শুরুতে তারা থানায় গিয়ে জোর তদবির চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই মামলার বাদী জুয়েল মিয়াকে মামলা তুলে নেওয়ার জন্য সরাসরি হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে।

মামলার বাদী জুয়েল মিয়া জানান, “আলী হোসেন গ্রেফতার হওয়ার পর থেকে সিন্ডিকেটের লোকজন আমাকে ও আমার পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

দীর্ঘদিন পর বালু খেকো এই সিন্ডিকেটের প্রধান আটক হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও, বাদিকে হুমকির ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই অবৈধ বালু সিন্ডিকেটের সমূলে বিনাশ এবং জড়িত বাকি সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ক্রাইমসিলেট



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক