শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
“পাঁচটি জ্বালানি এজেন্সি থাকলেও বিক্রি করছে চড়া দামে বিপাকে পড়েছে যানবাহন সহ প্রান্তিক চাষীরা”
খন্দকার জালাল উদ্দীন :
![]()
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই, পাঁচটি জ্বালানি এজেন্সি থাকলেও বিক্রি করছে চড়া দামে বিপাকে পড়েছে যানবাহন সহ প্রান্তিক চাষীরা। দৌলতপুরে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে, সরকারি সরবরাহ কমে যাওয়ায় ও ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই, এজেন্সি থাকলেও বিক্রি করছে চড়া দামে বলে বিপাকে পড়েছে বিভিন্ন প্রকার যানবাহন সহ প্রান্তিক পর্যায়ে চাষীরা।
তেল সরবরাহ না থাকায় সেচ পাম্প চালানো অসম্ভব হয়ে পড়েছে বুড়ো ধানের চাষাবাদে, পাশাপাশি অন্য ফসল উৎপাদনে ও সংগ্রহ ঝকির মুখে পড়েছে পাইকারি ও পাম্প স্টেশন থেকে ব্যবসায়ীকে ডিজেল সরবরাহ বন্ধ থাকায় উপজেলার খুচরা দোকানে বন্ধ রয়েছে ডিজেল বিক্রি, আল্লারদর্গা, তারাগুনিয়া, মথুরাপুর, প্রাগপুর অঞ্চলে জ্বালানি এজেন্সি গুলি বিক্রি করছে প্রতি লিটার ১৫০ টাকা থেকে ২০০ পর্যন্ত, তারা দোকানের সামনে টাকার বিনিময়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দাঁড় করে রেখে বিক্রি করে তেল, কেহ প্রতিবাদ করলে তার ভাগ্যে তেলের পরিবর্তে চলে গণ পিটুনী। এসব স্থানে সাধারন মানুষ প্রসাশনের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা পাচ্ছে না।
পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যৎসামান্য তেল পেলেও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে চাষীদের। দৌলতপুরে ৪৬৮ বর্গ কিলোমিটার বৃহৎ আয়তনের উপজেলা মোট তিনটি ফিলিং স্টেশন ও পাঁচটি জ্বালানি এজেন্সি রয়েছে। তারাগুনিয়ার মেসার্স সাগর ফিলিং স্টেশন, আল্লার দর্গার মেসাস রফিক ফিলিং স্টেশন এবং খলিসা কুন্ডির মের্সাস হাফিজ ফিলিং স্টেশন, চাহিদা অনুযায়ী তেল না থাকায় বন্ধ থাকে দিনের অধিকাংশ সময়। এসব পাম্পে নোটিশ টাঙ্গীয়ে জানানো হয়েছে তেল নাই। প্রাপ্তি সাপেক্ষে বিতরণ করা হবে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার এসব পাম্পে ডিজেল সরবরাহ কমে গেছে। যানবাহন ছাড়া ডিজেল বিক্রি করছে না ফিলিং স্টেশনে। তবে উন্মুক্ত ডিজেল দিলেও অধিকাংশ কৃষকরা সেচ পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে পারছে না। বর্তমানে বুড়ো মৌসুমের গুরুত্বপূর্ণ সময় চলছে, এ সময়ে জমিতে নিয়মিত সেচ না দিলে ধানের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ডিজেল সংকট কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, পড়েছে বিপাকে। এতে কৃষি উৎপাদন ও ফলন কম হওয়ার আশঙ্কা বাড়িয়েছে, উপজেলার অনেক কৃষক বলেন সেচ পাম্প না চালালে জমির ধান শুকিয়ে যেতে পারে, সময় মতো ডিজেল না পাওয়ায় আমাদের জন্য বড় সমস্যা। ফসলের ফলন কমে যেতে পারে এদিকে যানবাহন চালুকরাও তেল সংকটে ভোগান্তির কথা জানালেও নিরবে সমস্যায় পড়েছেন কৃষকরা। কারণ কৃষি সময়ে ডিজেল ছাড়া শেষ পাম চালানো অসম্ভব।
বিষয়: #অনুযায়ী #চাহিদা #তেল #দৌলতপুর #নাই #ফিলিং #স্টেশনগুলো










দারুল ক্বিরাত-২০২৬ নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
আল্লামা দুবাগী (রহঃ) ট্রাস্টের পক্ষ থেকে রমজানের খাদ্যপ্যাকেট বিতরণ।
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ 