মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
অনলাইন নিউজ ডেস্ক::
![]()
সিলেটে অনেকটা প্রতিযোগীতা চলছে আলোকসজ্জার। কেউ কারো চেয়ে পিছিয়ে নিয়ে। ব্যবসা প্রতিষ্ঠান-শপিংমল কে কার চেয়ে মনোমুগ্ধকর আলোকসজ্জা বেশী করতে পারেন এনিয়ে তুমুল প্রতিযোগীতারও শেষ ছিলো না।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশ যথাযথ তদারকির অভাবে ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগাচ্ছেন। অথচ যারা মার্কেট পরিচালনা কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন তারা কোন না কোন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বের পদে রয়েছেন।
সোমবার (১৭ মার্চ) রাতে সরেজিমন নগরীর ঘুরে দেখা গেছে, সিলেট নগরীর এমন কোন দোকান ও শপিংমল নেই যেখানে চোখ ধাঁধানো আলোসজ্জা করা হয়নি।
প্রধান সড়ক থেকে শুরু করে বহুতল মার্কেট ও দোকানে করা হয়েছে আলোকসজ্জা। এগুলো যাদের দেখাভাল করার কথা তারাও নীরব রয়েছেন। আলোসজ্জার কারণে একদিকে যেমন বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে সেই সাথে নগরীর অধিকাংশ এলাকা দেখা দিয়েছে লোডশেডিং। অথচ কোন কিছুই এই আলোসজ্জা দমানো যাচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলের পাশাপাশি ভোজনরসিকদের নজর কাড়তে সিলেটের রেস্টুরেন্টগুলোতে করা হয়েছে আলোকসজ্জা।
সিলেট নগরীর নয়সাড়ক, কুমারপাড়া, জিন্দাবাজার, বন্দরবাজার, মীরবক্সটুলা, চৌহাট্টা, সুবিদবাজার, মদিনামার্কেট, আখালিয়াসহ বেশ কিছু এলাকায় দেখা গেছে চোখ ধাঁধানো আলোকসজ্জা।শুধু আলোকসজ্জা নয় একইসঙ্গে শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পরেও বন্ধ করার পরেও সাইনবোর্ডের আলো না নিভিয়ে চালু রাখেন ব্যবসায়ীরা।
জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের দোকান ও বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা বন্ধ রাখার রবিবার (১৫ মার্চ) বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়’ বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে কয়েকটি নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।
সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে সম্মতি জানান। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসায়িক স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
একই সঙ্গে শপিং মল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়ে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।
সূত্র:: সিলেটভিউ২৪
বিষয়: #নির্দেশনা #ব্যবসায়ীরা #মানছেন #সিলেট










২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড 