শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জ জেলাবাসীসহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
সুনামগঞ্জ জেলাবাসীসহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক::
![]()
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী বুধবার (১৮ মার্র্চ) প্রেরিত শুভেচ্ছা বার্তায় তিনি সুনামগঞ্জ জেলাবাসীসহ সকলের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া তিনি বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় মিজান চৌধুরী বলেন, একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।
আমরা প্রায় দীর্ঘ দেড়যুগ পর গণতান্ত্রিক বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছি আমরা। এর ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। একটি সমৃদ্ধ সুনামগঞ্জ জেলা গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তির বারতা। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।
বিষয়: #জেলাবাসীসহ #শুভেচ্ছা #সুনামগঞ্জ










এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
জয়পুরহাটে জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী সেমিনারে আব্দুল বারী বলেছেন, দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ছাতকে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় 