শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
“মানুষ হিসেবে মূল্যায়ন, সম্মান ও অধিকার হিজড়াদের প্রাপ্য”
নিজস্ব প্রতিবেদক::
![]()
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীতে বসবাসরত হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে আয়োজিত ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।
আলেমেদ্বীন মাওলানা এহসান উদ্দীনের সমন্বয় ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আনজুমানের সহকারী সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং মিডিয়া ও আই.টি সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইসলামের দৃষ্টিতে হিজড়ারা মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং মানুষ হিসেবে যথাযথ সম্মান ও অধিকার তাদের প্রাপ্য। বরং ত্রুটিপূর্ণ দৈহিক গঠনের জন্য অন্যান্য ত্রুটিপূর্ণ মানুষের মতো তারাও মানুষের সহানুভূতির দাবিদার।
অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত কর্মসংস্থান সৃষ্টি, বাস্তবতার নিরিখে চিন্তাভাবনা করে তাদেরকে কাজে লাগালে তারা বোঝা নয়, দেশের জন্য সম্পদ হিসেবে রূপান্তরিত হতে পারে। নেতিবাচক ভূমিকা পরিহার করে নিজেদের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে অনুষ্ঠান থেকে তাদেরকে উদাত্ত আহ্বান জানানো হয়।
বিষয়: #তৃতীয় #মানুষ #লিঙ্গ










মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা
এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
জয়পুরহাটে জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী সেমিনারে আব্দুল বারী বলেছেন, দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ছাতকে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
