শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক::
![]()
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের সফরে সিলেট আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি ঈদের দিন বিকেল ৫টায় তিনি সড়ক পথে ঢাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ- নরসিংদী-কশোরগঞ্জ-বিবাড়িয়া-হবিগঞ্জ হয়ে সিলেটে এসে পৌঁছবেন এবং নগরীর সবুজবাগস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
ঈদের পর দিন সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিক ও সম্পাদকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা ১১টায় সদ্য প্রয়াত থানা আমীর মরহুম মাওলানা মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। দুপুর ১২টায় জৈন্তাপুরের সাবেক দায়িত্বশীল মরহুম আব্দুল মান্নান সাহেবেরে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। বিকেল ৪টায় সিলেট মহানগর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় সিলেট মহানগর ও সিলেট জেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে যোগদান এবং রাত সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউজে বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের ৩য় দিন সকাল ১০টায় সিলেট সবুজবাগস্থ নিজ বাসভবন থেকে রওয়ানা দিয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার জেলার কূলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ বাড়িতে আগমণ ও সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল ৫টায় ভাটেরা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
ঈদের ৪র্থ দিন সাড়ে ৮টায় তিনি সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়া দিবেন।
বিষয়: #দলীয় #নেতা #বিরোধী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 