রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » Draft » নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
বজ্রকণ্ঠ::
![]()
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
জাতীয় সংসদ নির্বাচনে যেসব ব্যাংকার দায়িত্ব পালন করবেন, তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে এ নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্যপ্রযুক্তি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারদের নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হলো।
ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলেও পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। পোস্টালে ব্যালটে নিবন্ধিতদের ঠিকানায় আগাম ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। দেশের ভোটারদের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এবং প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত পাঠাতে হবে। তা না করলে সেই ভোট বাতিল হবে। সব পোস্টাল ব্যালটে আলাদা কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত থাকবে।
বিষয়: #অ্যাপ #দায়িত্ব #নিবন্ধন #নির্দেশ #নির্বাচনী #নিয়োজিত #পোস্টাল #ব্যাংকার #ব্যালট










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
