শিরোনাম:
●   ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ●   দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি ●   চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং ●   সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।। ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক ●   টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল ●   মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ ●   সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
প্রথম পাতা » প্রবাসে » প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
১০১ বার পঠিত
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার

শেখ নুরুল ইসলাম::
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
“ঈমান, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির পারস্পরিক ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এবং আন্তরিক সৌহার্দ্যপুর্ণ পরিবেশে বিপুল সংখ্যক কমিউনিটিbব্যক্তিত্ব,সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের প্রানবন্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে গত ১২ ই মার্চ পূর্ব লন্ডনের কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার-পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ, সংগঠনের পেট্রন কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান, জয়েন্ট কনভেনর জামাল হোসেন, গ্রেটার সিলেটের সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, বিশিষ্ট সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, টিভি টুয়ান্টি ফোর এর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান, সেফ অনলাইনের প্রতিষ্ঠাতা আব্দুল মুমিন ছালিক, দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের (এসবিবিএস) এর সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার, মেডিকেল এসোসিয়েশন এর সাবেক সভাপতি ড. আলাউদ্দিন আহমেদ, ড. আজমল চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ শহীদ, ব‍্যারিসিটার মাহবুবুর রহমান,কবি মুজিবুল হক মনি,ট্রেভেলস ব্যাবসায়ী লুতফুর রহমান সায়েদ, কমিউনিটি ব্যাক্তিত্ব আজম আলী, একাউন্টেন্ট আবু তাহের, ও আব্দুর রব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি ও কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।

এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা রফিক আহমদ, শেখ নুরুল ইসলাম, মোক্তার আলী,হেলেন ইসলাম, মুন কুরেশী, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, আব্দুর রহিম রনজু, শাহ শাফি, আসমা মতিন, হেনা বেগম, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ,কদর উদ্দিন, আজম আলী, আহমেদ সাদিক,ও ওয়াহিদ আলী,সহ বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুসলেহ উদ্দিন,সাংবাদিক আব্দুল কাইয়ুম, শামসু উদ্দিন আহমেদ, ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির জয়েন্ট সেক্রেটারি এ রহমান ওলি, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন রোজ, ও সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া, সাংবাদিক শাহ শরীফ,খালেদ মাসুদ রনি, কামরুল আই রাসেল, শাখাওত ফরায়েজি,সুহেল আহমেদ,বদরুল ইসলাম, তৌসির আলী,দেলওয়ার হোসেন দুলু, খালেদ খাঁন, শাহ চেরাগ আলী, ফারহান সাদিক খান, সুলতানা রশিদ জলি, রুবি বেগম, লুপা বেগম, উর্মি বেগম, দীপা বেগম, রুশনী খাঁন, সোপান আহমদ, আফতাব আহমদ, মিসেস জেসিকা চৌধুরী,

আব্দুস সাত্তার, জালাল আহমেদ, জামান এ সিদ্দিক, আমিনুল হক জিলু,জুবেল আহমেদ বেলাল,বদরুল হক মনসুর, তুহিন আহমেদ,এস কে সালাম, সাজেল আহমেদ, আহাদ আলী, তাজুল ইসলাম, মোহাম্মদ ফয়ছল মনসুর, মিছবা মাসুম, সুয়েল আহমেদ, জলি বেগম, এম ডি শাহীন আহমেদ, রোমান আহমদ, এম ডি শামসুজ্জামান, জুবেল বেলাল, দীপা হক, উর্মি রহমান, শেখ লাকী, আল জাবীর ও ইয়াওর আলী,সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গতা পায়নি। সকল এয়ারলাইনসের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গতা দিতে হবে। সেই সাথে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে।

অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসীদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। একইসাথে প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইফতার পরবর্তীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান,এর পরিচালনায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এর সুচিন্তিত মতামতের ভিত্তিতে ইস্ট লন্ডন, নর্থ লন্ডন ও এসেক্স ব্রাঞ্চের কমিটি অনুমোদন করা হয়েছে।

ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে শাহ চেরাগ আলী, সিনিয়র সহ-সভাপতি আজম আলী, সহ-সভাপতি আজিজুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল বাসিত রফি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র যুগ্ম সম্পাদক জোবায়ের কিবরিয়ার সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

নর্থ লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ-সভাপতি হেনা বেগম, তুহিন আহমদ, রুহুল আমিন ও আব্দুল মালিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক দৌলত হোসেনের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

এছাড়া এসেক্স ব্রাঞ্চের আহ্বায়ক হিসেবে তৌরিস আহমদ, সদস্য সচিব নুরুল ইসলাম, জয়েন্ট কনভেনর হেলেন ইসলাম ও ফারহান সাদিক খান এবং সদস্য জুবেল আহমদ বেলালের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

সভায় আগামী দু’মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

পরিশেষে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।।



বিষয়: #  #  #



প্রবাসে থেকে আরও

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান
গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা
নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট। ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।
লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়। ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়।
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই। নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই।
গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়। গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান