বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
“প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে আমি অঙ্গিকারাবদ্ধ” -মিজান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক ::
![]()
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তার হাতে দায়িত্ব অর্পণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্বভার গ্রহণকালে দলীয় নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক, জেলা আহবায়ক কমিটির সদস্য ও জেলা বারের পিপি এড মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ, আবুল মনসুর শওকত, এডভোকেট মাসুক আলম, ফারুক আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট কয়েস আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মুহি, সুনামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশিদ, মান্নারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, দোলারবাজার ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আলম, সিলেট মহানগর বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলি আমজদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, নারী ও শিশু ট্রাইবুনাল এর পিপি এডভোকেট জলিল আহমদ, ছাত্রদল সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফরহাদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া ও যুগ্ম আহবায়ক নাসিম হোসাইন প্রমূখ।
দায়িত্বভার গ্রহণ শেষে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি এর যথাযথ মূল্যায়নের চেষ্টা করবো। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে আমি অঙ্গিকারাবদ্ধ। সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।
বিষয়: #চৌধুরী #জেলা #দায়িত্ব #নিলেন #পরিষদ #প্রশাসক #মিজান #সুনামগঞ্জ










উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
রাণীনগরে গাঁজাসহ আটক ২ 