সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক,বেসামরিক বিমান ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মোঃ হুমায়ূন কবির পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে সরকারের পাশাপাশি সামাজিক অর্থনেতিক ও স্থানীয় প্রাতিষ্ঠানিক বহুমুখী কর্মযজ্ঞের মধ্যে দিয়ে খাল ও জলাশয় খনন কার্যক্রমে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন।
তিনি বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের নদীনালা ও খাল পুনঃখননের এই কর্মসূচি ঘোষণা করে গিয়েছিলেন। বর্তমানে দেশের জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচিকে দেশব্যাপী বাস্তবায়ন করছেন।
তিনি বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে একযোগে খাল খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এরই অংশ হিসেবে সুনামগঞ্জের হরিরামপুরে খাল পুনঃখনন শুরু হলো। খাল পুনঃখনন পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে,জলাবদ্ধতা ও বন্যা অনেকাংশে কমবে।
এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।
সোমবার (১৬ মার্চ) সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেপুর গ্রামের সামনে হরিরামপুর খাল পূন:খনন কর্মসুচির উদ্বোধনকালে হুমায়ূন কবির এসব কথা বলেন।
এসময় অন্যান্যর মধ্যে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উপপ্রধান প্রকৌশলী এস.এম শহীদুল আলম,নির্বাহী প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান,সুনামগঞ্জ প্রকৌশলী কাজী হোসনে আর রাফি,সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা হুমাযূন কবির আরও বলেন, সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হবে। জেলার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যরা, জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। তিনি বলেন, কীভাবে সুনামগঞ্জে আরও বেশি উন্নয়নমূলক প্রকল্প আনা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। রাস্তাঘাট, স্কুল কলেজ, স্বাস্থ্যখাতসহ প্রতিটি ক্ষেত্রে ইনশাল্লাহ ব্যাপক উন্নয়ন করা হবে।
বিষয়: #উদ্বোধন #কর্মসুচি #খনন #খাল #সুনামগঞ্জ










২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড 