শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন ::
![]()
দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপিসমূহের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
১৮ মার্চ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরার পাড়া মাঠে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১২৭০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮,০৪,৫৭৫/- (আট লক্ষ চার হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা।
জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহরমপুর মাঠে অপর একটি অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১,৫৬,০০০/- (এক লক্ষ ছাপান্ন হাজার) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #দৌলতপুর #পৃথক #বিজিবি #সীমান্ত










এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
জয়পুরহাটে জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী সেমিনারে আব্দুল বারী বলেছেন, দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ছাতকে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় 