বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » ইফতারে রাখুন সুস্বাদু চিকেন সালাদ
ইফতারে রাখুন সুস্বাদু চিকেন সালাদ
লাইফস্টাইল ডেস্ক:

ইফতারে ভাজাপোড়া ছাড়া অনেকেরই চলে না। তবে একনাগারে ভাজাপোড়া খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তাই স্বাদে একটু ভিন্নতা আনতে খেতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন সালাদ। মজাদার এ খাবারটি আপনি ঘরে বসেই বানাতে পারবেন। রইলো রেসিপি-
সালাদের জন্য চিকেন তৈরির উপকরণ-
১ কাপ হাড় ছাড়া মুরগির মাংস, ২ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ গার্লিক পাউডার, হাফ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ গোল মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ টমেটো সস, স্বাদমতো লবণ।
সালাদের জন্য যা লাগবে-
শসা, গাজর, টমেটো, লেটুস কুচি এবং ভাঁজা মচমচে নুডলস, লেবুর রস, অল্প অলিভ ওয়েল।
পদ্ধতি
মাংসের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মেরিনেট হওয়ার জন্য ১৫ মিনিট রেখে দিন। এরপর চুলায় প্যান বসিয়ে হালকা তেল দিয়ে মেরিনেট করে রাখা মাংস ভেজে নিন।
মাংস ভাজা হলে এবার শসা, গাজর, টমেটো, লেটুস কুচিতে সামান্য লবণ, ভাজা নুডলস, লেবুর রস আর সামান্য অলিভ ওয়েল দিয়ে মেখে নিন। ব্যস তৈরি হয়ে গেলে মজাদার চিকেন সালাদ। এবার আপনার পছন্দমতো পাত্রে পরিবেশন করুন সুস্বাদু চিকেন সালাদ।
বিষয়: #ইফতারে #চিকেন #রাখুন #সালাদ #সুস্বাদু










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 