শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২২ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
৯৮ বার পঠিত
রবিবার ● ২২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী

সুনামগঞ্জ প্রতিনিধি :
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবীতে টাংগুয়ার হাওরপাড়ে মানববন্ধন
টাঙ্গুয়ার হাওরপাড়ের কৃষকদের নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিযাস মিয়ার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে পবিত্র ঈদুল ফিতরের দিনে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ কৃষক, জেলে ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাও বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরের জামায়াত শেষে হাওরপারের বিভিন্ন গ্রাম থেকে শত শত কৃষক জেলে মানববন্ধনে এসে সমবেত হন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিন শ্রীপুর ইউনিয়নের গনমানুষের নেতা সাংবাদিক আইনজীবী মহসিন রেজা মানিক, টাংগুয়ার হাওর ব্যাবস্থাপনা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, আবুল কালাম, কৃষক নেতা মোস্তাফিজুর রহমান খোকন, তারা মিয়া ও মার্জিল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,সুনামগঞ্জের ডিসি ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া একজন প্রথম শ্রেণির ডেভিল। ডেভিল মানে শয়তান। উনি শুধু তার কাজে কর্মের দ্বারাই নয় বরং বেফাস মন্তব্য করেও মাঝে মাঝে শয়তানী করেন।

তারা বলেন,টাঙ্গুয়ার হাওর শুধুমাত্র একটি জলাভূমি নয়, এটি হাজারো কৃষক-জেলের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। সেখানে প্রায় ১৬ হাজার হেক্টর রেকর্ডীয় আবাদি জমি রয়েছে। হাওরের অভ্যন্তরে ও তীরে অবস্থিত ৮৮ গ্রামের কৃষকসমাজ বংশানুক্রমে সেখানে বোরো ফসল উৎপাদন করে আসছেন।

২০০০ সালের ২০ জানুয়ারি টাংগুয়ার হাওরকে রামসার সাইট ঘোষণার পর প্রশাসনের পক্ষ থেকে বোরো আবাদকে নিয়ন্ত্রণ করা শুরু হয়। হাওর রক্ষা বাধের সরকারী বরাদ্ধ প্রত্যাহার করে নেয়া হয়। কৃষকের চাঁদার টাকায় চলে বাঁধ নির্মানের কাজ। কিন্তু বিগত ১৫ মার্চ নজরখালী বাধ ভেঙে টাংগুয়ার হাওরে পানি প্রবেশ করতে থাকে।

ঢলের পানিতে তলিয়ে যায় কৃষকের কাচা ধান। এই বিষয়টি মিডিয়ায় প্রচার হলে ১৮ মার্চ সুনামগঞ্জ জেলা প্রশাসন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নজরখালী বাধ পরিদর্শে যান।

সেখানে এক ভিডিও লাইভে টাংগুয়ার হাওরে রামসার কনভেনশন অনুযায়ী হিউম্যান ইন্টারভেনশন নিষিদ্ধ বলে উল্লেখ করেন এবং সেখানে চাষাবাদ না করার জন্য স্থানীয় কৃষকদের প্রতি আহবান জানান।

একদিকে উজান থেকে নেমে আসা ঢলে ফসল হারিয়ে নিঃস্ব হাওরপাড়ের মানুষ। অন্যদিকে কৃষকদের কষ্ট ও দুর্দশাকে উপেক্ষা করে দায়িত্বশীল জায়গা থেকে দেওয়া জেলা প্রশাসকের এমন বেফাস বক্তব্য হাওরবাসীর হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে।

বক্তারা আরও বলেন, টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রামসার সাইট। এই হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি এখানকার মানুষের জীবন-জীবিকাও সমান গুরুত্বপূর্ণ।

কিন্তু বাস্তবতা না বুঝে দেওয়া এমন বক্তব্য হাওরপাড়ের প্রান্তিক কৃষকদের প্রতি অবহেলারই বহিঃপ্রকাশ। মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের এমন বক্তব্য প্রত্যাহার এবং হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য ২০২৪ইং সনের ১২ সেপ্টেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন সাহেবেরচর গ্রামের এম.এ মালেক মিয়ার পুত্র ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

আওয়ামীলীগ ও শেখ পরিবারের ঘনিষ্ট লোক হিসেবে তিনি দাপটের সাথে ইতিপূর্বে সরকারের দায়িত্বশীল দপ্তরে প্রভাবশালী পদে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দিরাই শাল্লা আসনের একজন জামাত প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের রুমমিট হিসেবে প্রচারণা চালিয়ে সুনামগঞ্জে প্রভাব বিস্তার করেন।

একদল পোষ্য সাংবাদিককে জেলার পানি উন্নয়ন বোর্ডের পিআইসি ও মনিটরিং কাজে সম্পৃক্ত করে ৫শত পিআইসির জায়গায় ৭ শতাধিক পিআইসি বাস্তবায়নের নামে ১৪৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে রাষ্ট্রের টাকা লুটতরাজ,জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন পদে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সরকারী কর্মচারীদেরকে প্রশিক্ষক পদে নিয়োগদান,পোষ্য সাংবাদিকদেরকে শিল্পকলার বিভিন্ন কমিটিতে প্রাধান্য দান,বিনা টেন্ডারে পোষ্য সাংবাদিকদেরকে ধারারগাঁও ডিসি পার্ক বন্দোবস্ত প্রদান,এলারফান্ড থেকে তদবীরবাজদের নামে উপঢৌকন প্রদান,জেলা পরিষদের তহবিল লুটতরাজ,বিভিন্ন হাওরে মাটি চুরী,ইজারা প্রদত্ত জলমহালের মৎস্যসম্পদ লুটতরাজের ঘটনায় আইন প্রয়োগ করা থেকে বিরত থাকা,চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরকে পৃষ্ঠপোষকতা প্রদানসহ ঐ ডিসির বিরুদ্ধে নজিরবিহীন অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে।

রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে,সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ও সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ইতিপূর্বে তার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ঐ জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

মহামান্য হাইকোর্টে দুটি আদালত অবমাননাসহ উক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সচিবালয়ের ও বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ থাকার পরও প্রতিবারই ঘুষ বাণিজ্যের মাধ্যমে বদলী ঠেকিয়ে বহাল তবিয়তে রয়েছেন তিনি।

মানববন্ধনকারীরা দুর্নীতিবাজ ও ডেভিল আখ্যা দিয়ে অবিলম্বে ঐ ডিসিকে সুনামগঞ্জ থেকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
জয়পুরহাটে জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী সেমিনারে আব্দুল বারী বলেছেন, দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন জয়পুরহাটে জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী সেমিনারে আব্দুল বারী বলেছেন, দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬”  উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

 শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত  হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস