মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী সভা সম্পন্ন
নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী সভা সম্পন্ন
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
শিক্ষাক্ষেত্রে ভাটি অঞ্চলের পশ্চাৎপদতাকে দূর করে সর্বত্র জ্ঞান বিজ্ঞানের আলোকবর্তিকাকে স্বমহিমায় সবার মাঝে উপস্থাপন করতে সর্বোপরী স্মার্ট ও প্রযুক্তিগত শিক্ষাকে এগিয়ে নিয়ে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সৎ যোগ্য ও সুদক্ষ নাগরিক গড়ার লক্ষ্যে সাধ্যমত সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানানোর মধ্যে দিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্থানীয় শিক্ষানুরাগীদের এক মিলনমেলা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূনর্মিলনী সভার মধ্যে দিয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা বিশিষ্ট সংঘটক বুরহান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপস্থাপনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যুক্তরাজ্য,ঢাকা,সিলেট ও সুনামগঞ্জ থেকে ঈদুল ফিতরের ছুটি নিয়ে এলাকায় আগত শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গদের সক্রিয় অংশগ্রহনে এ মহতি অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
এতে মূল্যবান বক্তব্য রাখেন বিবিয়ানা কলেজের গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি বি.এম জাকির (বকু),দিরাই উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন,সারাবিশ্ব ডটকম সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন,বিবিয়ানা মডেল কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস,দিরাই কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম তালুকদার,দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল,শিক্ষক মোঃ নুরুল আলম,জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল,দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,স্যানিটারী ইনসপেক্টর আফজাল হোসেন,দিরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ মনসুর আলম,ব্যবসায়ী শাহীনূর আলম, মোঃ লিটন মিয়া,মোঃ আবুল হাছনাত,ব্যাংক কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন,মোঃ শাহনূর আলম,মোঃ মুজিব,মোঃ মছদ্দর মিয়া,মনসুর হেলাল,আবু হাসনাত চৌধুরী,মোঃ আলী হায়দর তালুকদার,ব্যবসায়ী মোঃ খোকন মিয়া,আলী মুর্শেদ খান,কামরুল আলম ও মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিঃ এর আরএসএম মোঃ মইনুল ইসলাম মিলন প্রমুখ।
জানা যায়,স্থানীয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন এবং নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকায় নারীশিক্ষার প্রসার ঘটবে।
ছাত্রীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধসহ সকল সামাজিক কর্মকান্ডে সুশিক্ষা,সুশাসন ও সুপরিবেশ সুনিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনার মাঝে গানের স¤্রাট বাউলকবি কামাল পাশা (কামাল উদ্দিন) রচিত “শিক্ষার গুনে শ্রেষ্ট জ্ঞানী হয়ে গেছে অনেকজন,শিক্ষার গুনে ভূমন্ডলে ধন্য হয় মানবজীবন”গানটি পরিবেশন করেন সিলেট বেতারের সংগীত শিল্পী আল হেলাল।
বক্তারা দিরাইয়ের সর্বপ্রথম নির্বাচিত জনপ্রতিনিধি আসাম পার্লামেন্টের এমপি খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরী,সাবেক এমএলএ অক্ষয় কুমার দাশ,আব্দুস সামাদ আজাদ,সুরঞ্জিত সেন গুপ্ত,এডভোকেট গোলাম জিলানী চৌধুরী,মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি ও নাছির উদ্দিন চৌধুরীসহ দিরাই শাল্লার সকল জনপ্রতিনিধি,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান,মরমী ব্যক্তিত্ব ফকির আব্দুর রাজ্জাক কালা শাহ,মরমী কবি আজিম উদ্দিন,বাউল কবি কামাল উদ্দিন কামাল পাশা,বাউল শাহ আব্দুল করিম,পন্ডিত রামকানাই দাশ,কবি দবিরুল ইসলাম চৌধুরী,বাউল শফিকুননূর,শিক্ষানুরাগী ড.জেড আই চৌধুরী,সুজাত আহমদ চৌধুরী,সাবেক চেয়ারম্যান সুফি মিয়া,সাবেক সচিব এমআই চৌধুরী,এনজিও ব্যক্তিত্ব জামিল চৌধুরী,রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল কদ্দুছ,কমরেড পীযুশ কান্তি চৌধুরী পিলু বাবু,নিতাই রায় চৌধুরী,রনদা প্রসাদ রায় চৌধুরী,আব্দুল হক ও মাহতাব মিয়া এবং সাংবাদিক সালেহ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা এস,এন,এম মাহমুদুর রসুলসহ দিরাই শাল্লার সকল কৃতিসন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বিষয়: #ঈদ #উচ্চ #উদয়ন #নবগঠিত #পূণর্মিলনী #বালিকা #বিদ্যালয় #সভা #সম্পন্ন










স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
সিলেট মহানগর জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
ভোলার লালমোহনে মুনশী আব্দুর রহমান মিয়া মসজিদের পরিচালনা কমিটি গঠিত ।।
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান 