শনিবার ● ২১ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক::
![]()
সারাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরইমধ্যে শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। আজ শনিবার সারা দেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে, ঈদের জামাতে শামিল হচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।
রাজধানীর প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে এখানে জামাত সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য রাখা হয়েছে পৃথক পর্দার ব্যবস্থা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এরইমধ্যে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আরও চারটি ঈদ জামাত সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুই সিটি করপোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।
এদিকে, এরইমধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। খুশির এই দিনে নতুন জামাকাপড় পরে উৎসবে মেতে ওঠে সব বয়সি মানুষ। বড়রা ছোটদের নতুন উপহার এবং সেলামির টাকা দেয়, যা এই দিনের খুশির চেতনা এবং তাৎপর্যকে প্রতিফলিত করে। ঈদ উপলক্ষে বাড়িতে বিশেষ খাবার তৈরি করা হয় এবং সবাই একে অপরের বাড়িতে বেড়াতে যান।
এর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২০ মার্চ) উদযাপন করা হয় ঈদুল ফিতর। পটুয়াখালী, চাঁদপুর, মাদারীপুরসহ কয়েকটি জেলায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া মুসলিম বিশ্বে একদিনে ঈদ উদযাপনের পরামর্শ তাদের।
বিষয়: #অনুষ্ঠিত #ঈদ #জামাত #প্রথম #বায়তুল #মোকাররম










আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহার
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে অনুষ্ঠিত হলো পথচারীদের মধ্যে ইফতার বিতরণ,
কুদরত উল্লাহ মসজিদে মাসব্যাপী ২৬তম সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মহানগর জামায়াতের ইফতার
সুনামগঞ্জ জেলাবাসীসহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা 