শিরোনাম:
●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২১ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
১০৫ বার পঠিত
শনিবার ● ২১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ব্যক্তি ও হাত বদল হলেও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওড়ের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ এবং সংস্কার সংক্রান্তে পিআইসি বাণিজ্য বন্ধ হয়নি।

অভিযোগ উঠেছে সর্বোচ্চ ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ৩৭টি পিআইসি অনুমোদনের নামে অতিরিক্ত বরাদ্দ মঞ্জুর করতে গিয়ে প্রতিটি পিআইসি হতে আগাম ঘুষ গ্রহন করা হয়েছে।

অভিযোগের দায় থেকে আত্মরক্ষার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাজির এর কাছ থেকে ফাইলপত্র রাখা হয়েছে একই অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আব্দুর রকিব পাঠানের হাতে।

জানা যায়, গত ৮ মার্চ দৈনিক যুগান্তর পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে “বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ইউএনও সিন্ডিকেট,জগন্নাথপুরে হাওড়ের ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণসহ ৩৭টি প্রকল্পে অনিয়ম” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে উল্লেখ করা হয়,মোট ৩৭টি প্রকল্পের মধ্যে অধিকাংশ প্রকল্পের কাজ নিয়ে ইউএনও ও তার কার্যালয়ের নাজিরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খোদ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শেখ ফরিদ শনিবার (৭ মার্চ) সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি বলেন, ‘নিয়মানুযায়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ বাস্তবায়ন কাবিটা কমিটির সদস্য সচিব। দাপ্তরিক সব কাজ এ পদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার করার কথা থাকলেও জগন্নাথপুর উপজেলায় এর ব্যত্যয় ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ তিনি নিজে একাই সবকিছু করছেন। এমনকি পিআইসির চেকবই, চেক বিলি রেজিস্ট্রার ও কনডিনেন্সি ফাইল আমার কাছ থেকে নিয়ে ইউএনওর নাজির মিজানের কাছে রাখা হয়।

আমাকে কোণঠাসা করে আর্থিক অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইউএনও ও তার কার্যালয়ের লোকজন।’ অভিযোগ রয়েছে ১৫ নম্বর প্রকল্প থেকে ইউএনওর কথা বলে নাজির মিজান ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে প্রকল্প কমিটি অনুমোদন ও অতিরিক্ত টাকা বরাদ্দ দেন।

এ প্রকল্পে ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া এ প্রকল্পে পরপর দুটি বিল থেকে আরও আট হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গণমাধ্যমের কাছে এ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মিন্টু মিয়া ও সদস্য সচিব হেলাল মিয়ার ঘুষ দেওয়ার ঘটনা স্বীকারের রেকর্ড রয়েছে।

তারা দুজন বলেন, প্রকল্প নিতে ৭০ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় ইউএনও কার্যালয়ের নাজির মিজানের সঙ্গে দুই কর্মচারী উপস্থিত ছিলেন। দুটি বিল নিতে আরও আট হাজার টাকা ঘুষ দিয়েছেন বলেও তারা জানান।

গুরুতর অভিযোগ রয়েছে ১ নম্বর পিআইসি নিয়ে। এ প্রকল্পে প্রথমে আলা মিয়াকে সভাপতি করা হয়। পরে এক লাখ টাকা লেনদেনের মাধ্যমে তাকে চাপ সৃষ্টি করে অব্যাহতি দিয়ে মোস্তাফিজুর রহমান ও সিদ্দিকুর রহমান নামে কমিটি দেওয়া হয়।

সিদ্দিকুর রহমান তিনটি প্রকল্প কমিটিতে সদস্য হিসাবে দায়িত্বে আছেন। তিনটি প্রকল্পে এক ব্যক্তি থাকা রহস্যজনক বলে মনে করছেন কৃষকরা। প্রকল্পগুলো হচ্ছে-১, ৩০ ও ৩১ নম্বর প্রকল্প। ৮ ও ১৪ নম্বর প্রকল্পের দায়িত্বে রয়েছেন লিলু মিয়া মেম্বার।

কাগজপত্রে এ দুই প্রকল্পে অন্যজন থাকলেও মাঠ পর্যায়ে তিনি রয়েছেন। জনশ্রæতি রয়েছে তাকে দুটি পিআইসি দিতে ছিলাউরা-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল ভূমিকা রাখেন।

পিআইসি কমিটি গঠন ও আর্থিক লেনদেনে ইউএনও কার্যালয়ের লোকজনের পাশাপাশি ওই ইউপি চেয়ারম্যানের নাম এসেছে। ওই চেয়ারম্যানের ইউএনওর সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম বকুল ৫০ হাজার টাকা উৎকোচ নিয়ে ১২ নম্বর প্রকল্প কমিটি গঠন করেছেন। এমনকি তার ছেলে জুনায়েদ ইসলাম ৩নং প্রকল্পের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।

ওই প্রকল্পে ২৬ লাখ ৯৩ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া ১১নং প্রকল্প কমিটি গঠনে তিনি ভূমিকা রাখেন। এ প্রকল্পের মাটির কাজ শনিবার পর্যন্ত শেষ হয়নি। ৮ ও ১৪নং প্রকল্প কমিটি গঠনে তিনি মধ্যস্থতা করেন। এ দুটি প্রকল্পে লিলু মিয়া মেম্বার দায়িত্ব পালন করলেও কাগজপত্রে রয়েছেন অন্যরা।

অভিযোগ আছে ৩৭টি প্রকল্পের মধ্যে অধিকাংশ প্রকল্প থেকে আর্থিক লেনদেন হয়েছে। এতে ইউএনও কার্যালয়ের কর্মচারীদের পাশাপাশি চেয়ারম্যান শহিদুল ইসলামের নাম রয়েছে।

চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল অভিযোগ অস্বীকার করে বলেন,” আমি কোনো অনিয়ম বা আর্থিক লেনদেনে জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’ ইউএনও কার্যালয়ের নাজির মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো ধরনের অনিয়মে জড়িত নই। কারও কাছ থেকে টাকা নেইনি।’

অপরদিকে ঘুষ গ্রহনের অভিযোগ অস্বীকার করে ইউএনও বরকত উল্লাহ বলেন, ‘এসও তার সাচিবিক সব কাজ করছেন।

পিআইসি গঠন,কারিগরি কাজ মনিটরিং,বিলের এমবি ও চেক এসও উপস্থাপন করলে আমি শুধু সভাপতি হিসাবে প্রতিস্বাক্ষর করছি। মিজানের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

প্রাপ্ত খবরে আরো জানা যায়,পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে ইউএনও,জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার মাধ্যমে পাউবোর নির্বাহী প্রকৌশলীকে দিয়ে এসও শেখ ফরিদকে শোকজ করান। তৎপ্রেক্ষিতে কথিত শোকজের কঠিন জবাব দেন এসও।

গত ১৬ মার্চ প্রদত্ত জবাবে তিনি উল্লেখ করেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্তৃক আর্থিক সুবিধা গ্রহনসহ অনৈতিক কার্যক্রম সংগঠিত হচ্ছে উল্লেখ করে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

উক্ত সংবাদগুলো প্রকাশের জন্য আমি কোন গণমাধ্যমকর্মীকে বাধ্য বা প্ররোচিত করিনি। এ থেকে সুস্পষ্ঠভাবে প্রমাণিত হয় প্রকাশিত সংবাদ প্রকাশের জের ধরে এসও শেখ ফরিদ এর কাছ থেকে পিআইসির বিল সংক্রান্ত ফাইলপত্র কেড়ে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।

অভিযোগ সম্পর্কে নাজিরের দায়িত্বে থাকা মিজানুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,এসওর কাছ থেকে ফাইলপত্র আনার ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইন ও নীতিবিধানই দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে পিআইসির সভাপতি বা চেকহোল্ডারদের কাছ থেকে দফায় দফায় ঘুষ গ্রহনের অভিযোগ তিনি অস্বীকার করলেও আকারে প্রকারে ইঙ্গিতে বলেন,আমরা নিরীহ সাধারণ কর্মচারী।

কর্তা যেভাবে কাজ করতে বলেন আমরা সেভাবেই কাজ করি। এখানে আমাদের ইচ্ছা অনিচ্ছার কোন মানে নেই। উপসহকারী প্রকৌশলী (এসও) শেখ ফরিদ বলেন,এ পর্যন্ত সকল পিআইসির কার্যক্রম ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।

পিআইসিদেরকে বিল দেয়া হয়েছে ৪২ পার্সেন্ট। এখন পর্যন্ত তার হাতে পিআইসির বিল সংক্রান্ত ফাইলপত্র ইউএনওর পক্ষ থেকে তাকে সমজিয়ে দেয়া হয়েছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ বরকত উল্লাহ (পরিচিতি নং ১৮২৫৪) বলেন,৪/৫টি ব্যতিরেকে অধিকাংশ পিআইসির কার্যক্রম আমি পরিদর্শন করেছি। পরিদর্শণকালে কোথায়ও কোন অনিয়ম পাননি তিনি। এমনকি কোন অপ্রয়োজনীয় পিআইসিও তার চোখে ধরা পড়েনি।

গণশুনানী শেষে তিনি এসওকে নিয়ে পিআইসি নির্বাচিত করেছেন বলেও জানান এবং কাজের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে বর্তমানে পিআইসির বিল সংক্রান্ত ফাইলপত্র সংরক্ষণ করছেন একই অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আব্দুর রকিব পাঠান। ঈদুল ফিতরের আগে পিআইসির সভাপতিদের হাতে পরবর্তী বিলের চেক প্রদানের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কত পার্সেন্ট হারে ঘুষ গ্রহন করেন সেদিকে দৃষ্টি এখন সকলের।



বিষয়: #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

ফুলবাড়ীতে  ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত
মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা ‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা! মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা