শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » Default Category »
প্রথম পাতা » Default Category »
২১০ বার পঠিত
শনিবার ● ১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন কে?

আফগানিস্তানের কাছে হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর ইংলিশ ক্রিকেটাররা তুমুল সমালোচনার মুখে। বিশেষ করে অধিনায়ক জস বাটলার। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার জন্য দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

কিন্তু ইংল্যান্ডের তো আরও একটি ম্যাচ বাকি। গ্রুপ পর্বে আজ ইংলিশরা মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। তাদের জন্য পুরোপুরি নিয়মরক্ষার একটি ম্যাচ। তবুও, প্রশ্ন উঠেছে মাঠের লড়াইয়ে আজ ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন কে? জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ এই ম্যচে ইংল্যান্ডের অধিনায়ক থাকবেন বাটলারই। এরপরই নেতৃত্ব থেকে বিদায় নেবেন তিনি। অর্থ্যাৎ, অধিনায়ক হিসেবে আজই শেষ ম্যাচ খেলবেন বাটলার।

শেষ ২১টি ওয়ানডে ম্যাচের ১৫টিতে হেরেছে ইংল্যান্ড। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচও। আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গেছে ইংল্যান্ড। তার আগে ভারতের কাছে ০-৩ ব্যবধানে ওয়ানডে সিরিজ এবং ১-৪ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ইংলিশরা। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে বাটলার বলেছেন, ‘সরে যাওয়ার জন্য এটাই আমার এবং দলের জন্য সেরা সময়।’

ইয়ন মরগ্যান অবসর নেওয়ার পর ২০২২ এর জুন মাসে সাদা বলের ক্রিকেটের জন্য বাটলারকে অধিনায়ক করেছিল ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)। সে বছর তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।

বাটলারের নেতৃত্বে এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪৪টি একদিনের ম্যাচ খেলে ১৮টি জিতেছে, ২৫টি হেরেছে। একটি ম্যাচের কোনও ফল হয়নি। পাশাপাশি ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৬টি ম্যাচ, হেরেছে ২২টি ম্যাচ এবং তিনটির ফলাফল হয়নি।

বাটলারের নেতৃত্বে পরপর তিনটি বড় টুর্নামেন্টে ব্যর্থ হল ইংল্যান্ড। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার নিজেও ফর্মে নেই।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ইংল্যান্ডের সাদা বলের কোচের পদে ইস্তফা দিয়েছিলেন ম্যাথু মট। তার পর দায়িত্বে এসেছিলেন টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তিনিও সাদা বলের ক্রিকেটে ইংরেজদের সাফল্যের রাস্তায় ফেরাতে পারেননি।



বিষয়: #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক