শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » Draft » নতুন ছাত্রসংগঠন আসছে ২০ ফেব্রুয়ারি, কারা থাকছেন নেতৃত্বে
প্রথম পাতা » Draft » নতুন ছাত্রসংগঠন আসছে ২০ ফেব্রুয়ারি, কারা থাকছেন নেতৃত্বে
৩৫৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন ছাত্রসংগঠন আসছে ২০ ফেব্রুয়ারি, কারা থাকছেন নেতৃত্বে

নতুন ছাত্রসংগঠন আসছে ২০ ফেব্রুয়ারি, কারা থাকছেন নেতৃত্বে

সোমবার ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন ছাত্রসংগঠনের। তবে এই ছাত্রসংগঠন কোনো রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের কাজে ব্যবহার হবে না। শুধু বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে ছাত্রসংগঠনটি। এমন তথ্য জানিয়েছেন নতুন এ ছাত্র সংগঠন সংশ্লিষ্ট কয়েকজন ছাত্রনেতা।

এ নিয়ে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র এক সংগঠন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে। অনলাইনের পাশাপাশি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, স্কুল ও মাদরাসায় প্রচারণা চালানো হবে। ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্রসংগঠনের মূলমন্ত্র।

নতুন এ ছাত্র সংগঠনের নেতৃত্বে আসতে পারেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে জাগো নিউজ। তারা জানিয়েছেন, নতুন এই ছাত্রসংগঠন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ভিন্নমাত্রা যোগ করবে। এই ছাত্রসংগঠন পুরোপুরি বাংলাদেশের রাজনীতির কাঠামোর বাইরে থেকে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বাংলাদেশের পক্ষে কথা বলবে।

প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি দেওয়া হবে। এরপর ঘোষণা করা হবে কেন্দ্রীয় কমিটি। এর পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের একটি সূত্র জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই ছাত্রসংগঠনদের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি দেওয়া হবে। এরপর ঘোষণা করা হবে কেন্দ্রীয় কমিটি। এর পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের অন্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করা হবে।

সংগঠনটির নেতৃত্বে এখন পর্যন্ত পাঁচজনের নাম আলোচনায় আছে। তারা হলেন- সমন্বয়ক আব্দুল কাদের, জাহিদ আহসান, আবু বাকের মজুমদার, তাহমিদ আল মোদাচ্ছির চৌধুরী এবং রাফিয়া রেহনুমা হৃদি। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা হলে আব্দুল কাদের আহ্বায়ক এবং রাফিয়া রেহনুমা হৃদি সদস্যসচিব হিসেবে আসতে পারেন।

সূত্র বলছে, নতুন এই ছাত্রসংগঠনের কমিটিতে প্রাথমিকভাবে ১০০ জনের নাম অন্তর্ভুক্ত হতে পারে। এর মধ্যে ৩০ জনের মতো নারী শিক্ষার্থী রয়েছেন। ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার আশপাশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা গুরুত্ব পাবেন।

নতুন ছাত্রসংগঠন গঠনে কিছু মৌলিক প্রস্তাবনা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রস্তাবনাগুলো হলো, আদর্শিক বাইনারির সাংস্কৃতিক দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থি ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানই হবে এর মূল ভিত্তি।

শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন থাকা নতুন এ ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না।

এছাড়া মূলধারার রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি সেটিকে চিহ্নিত করে নারীর রাজনৈতিক মানদণ্ড বিনির্মাণ করা। নারীদের রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করে তোলার মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি। বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং ১৯৪৭, ৫২, ৬২, ৬৬, ৬৮, ৬৯, ৭১, ৯০ এবং ২০২৪ -এর গণআন্দোলন এবং ছাত্র-জনতার সংগ্রামী চেতনাকে ভিত্তি করে ছাত্র রাজনীতি সক্রিয় থাকবে।

নতুন এই ছাত্রসংগঠনের নামের প্রস্তাবনায় প্রথমে ‘গণতান্ত্রিক ছাত্র শক্তি’ প্রস্তাব করা হয়েছিল। তবে যেহেতু এই নামে আগে একটি ছাত্রসংগঠন ছিল, এজন্য অনেক শিক্ষার্থী এই নামের বিষয়ে আপত্তি তুলেছেন।

সূত্র জানিয়েছে, নতুন এই ছাত্রসংগঠনের নামের প্রস্তাবনায় প্রথমে ‘গণতান্ত্রিক ছাত্র শক্তি’ প্রস্তাব করা হয়েছিল। তবে যেহেতু এই নামে আগে একটি ছাত্রসংগঠন ছিল এবং ওই সংগঠনের নেতৃত্বে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য অনেক শিক্ষার্থী এই নামের বিষয়ে আপত্তি তুলেছেন। এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত এ ছাত্রসংগঠনের নাম চূড়ান্ত হয়নি।

নতুন এই ছাত্রসংগঠনের গঠনতন্ত্র নিয়ে কাজ চলছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির নেতা এবং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা পরামর্শ দিচ্ছেন। যেহেতু তাদের সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে থেকে গণঅভ্যুত্থান সফল করেছেন, তাই তাদের পরামর্শ নেওয়া হচ্ছে। এক্ষেত্র নতুন এই ছাত্রসংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে ওই উপদেষ্টা পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কথা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদির সঙ্গে। জাগো নিউজকে হৃদি বলেন, মাদার পার্টির অধীনে না থেকেও ছাত্রসংগঠনের কার্যক্রম চালানো সম্ভব। আমাদের নীতি যেহেতেু ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ সেহেতু আমরা দেশের বিভিন্ন ইস্যুতে ছাত্রদের পক্ষে থেকে বক্তব্য দেবো এবং সচেতন থাকবো। আমরা বাংলাদেশকে এগিয়ে রাখবো।

এ ধরনের উদ্যোগ বাংলাদেশে নতুন। সাধারণত আমরা বাংলাদেশে যে ধরনের ছাত্রসংগঠন দেখি তার থেকে এদের বক্তব্যে একটা নতুনত্ব আছে। এসব শিক্ষার্থী সাধারণ মানুষের মনে যে আশার সঞ্চার করেছে, এখন দেখার বিষয় তার কতটা বাস্তবায়ন করতে পারবে। …. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম আলী রেজা

তিনি বলেন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। দীর্ঘ মেয়াদে বিশ্ববিদ্যালয়, কলেজ বা জেলা পর্যায়ের কমিটির দিকে এগোবো।

নতুন ছাত্রসংগঠনে নিজের সদস্য সচিবের গুঞ্জনের বিষয়ে রাফিয়া রেহনুমা হৃদি বলেন, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আলী রেজা মনে করেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ বাংলাদেশের ছাত্ররাজনীতিতে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে। ফলে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে।

ড. এস এম আলী রেজা বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে নতুন। সাধারণত আমরা বাংলাদেশে যে ধরনের ছাত্রসংগঠন দেখি তার থেকে এদের বক্তব্যে একটা নতুনত্ব আছে। এসব শিক্ষার্থী সাধারণ মানুষের মনে যে আশার সঞ্চার করেছে, এখন দেখার বিষয় তার কতটা বাস্তবায়ন করতে পারবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস