রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » ভারতে ভোটের শেষ দিনে হিটস্ট্রোকে ৩৩ জন পোলিং কর্মীর মৃত্যু
ভারতে ভোটের শেষ দিনে হিটস্ট্রোকে ৩৩ জন পোলিং কর্মীর মৃত্যু
ভারতে ভোটের শেষ দিনে মাত্র একটি রাজ্যে হিটস্ট্রোকে কমপক্ষে ৩৩ জন পোলিং কর্মীর মৃত্যু হয়েছে।
২ জুন, রবিবার এক শীর্ষ নির্বাচনি কর্মকর্তা এ তথ্য জানান ।
তীব্র তাপপ্রবাহে অনেক মৃত্যুর খবর পাওয়া গেছে, অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে। এক দিনে অনেক পোলিং কর্মীর মৃত্যু একটি ভয়াবহ ঘটনা।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তরপ্রদেশের ঝাঁসিতে তাপমাত্রা ৪৬.৯ ডিগ্রি (১১৬ ফারেনহাইট) সেলসিয়াসে পৌঁছেছে।
উত্তরপ্রদেশের রাজ্যের প্রধান নির্বাচনি কর্মকর্তা নভদীপ রিনওয়া বলেছেন, শনিবার নির্বাচনের সপ্তম ও শেষ দিনে গরমের কারণে ৩৩ জন পুলিং কর্মীর মৃত্যু হয়েছে।
এই পরিসংখ্যানে নিরাপত্তারক্ষী এবং স্যানিটেশন কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিনওয়া সাংবাদিকদের বলেন, ‘নিহতদের পরিবারকে ১.৫ মিলিয়ন রুপি (১৮,০০০ ডলার) আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।’
বিষয়: #ভারত










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 