শিরোনাম:
●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » Draft » সরকারি হাসপাতালে বিনামূল্যে, বেসরকারিতে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা
প্রথম পাতা » Draft » সরকারি হাসপাতালে বিনামূল্যে, বেসরকারিতে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা
২৪৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি হাসপাতালে বিনামূল্যে, বেসরকারিতে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা

বজ্রকণ্ঠ ডেস্ক::
সরকারি হাসপাতালে বিনামূল্যে, বেসরকারিতে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা

প্রাথমিক স্বাস্থ্যসেবায় শতভাগ সরকারি অর্থায়ন অর্থাৎ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন। এছাড়া সেকেন্ডারি ও টারশিয়ারি পর্যায়ের চিকিৎসাসেবায় হাইব্রিড অর্থায়ন মডেল চালুর সুপারিশ করা হয়েছে। যেন সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা পেতে পারে।

হাইব্রিড অর্থায়ন মডেল চালু হলে সেকেন্ডারি ও টারশিয়ারি সেবায় সমতা, সক্ষমতা ও আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে। সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়।

গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী সময়ে সংবিধান, নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন, স্বাস্থ্য, নারীবিষয়ক সংস্কারে বিভিন্ন নামে কমিশন গঠন করে সরকার।

২০২৪ সালের ১৮ নভেম্বর জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে ১২ সদস্যের স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়। গত ৫ মে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। কমিশনের প্রতিবেদনে স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয়ে সুপারিশ করা হয়।

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে একটি ন্যায্য, প্রতিক্রিয়াশীল ও আর্থিকভাবে সুরক্ষিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শতভাগ সরকারি অর্থায়নের মাধ্যমে সর্বজনীন ও বিনামূল্যে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে একটি করভিত্তিক অর্থায়ন কাঠামো গ্রহণ করা প্রয়োজন, যেখানে মাতৃ ও শিশুস্বাস্থ্য, টিকাদান, সাধারণ রোগের চিকিৎসা ও প্রতিরোধমূলক কার্যক্রমসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা রাজস্ব থেকে অর্থায়িত হবে। মূলত সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

এই মডেল চালু হলে স্বাস্থ্যসেবা গ্রহণে ব্যক্তি পর্যায়ের ব্যয় কমবে। পাশাপাশি নাগরিকরা আয়, অঞ্চল বা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রয়োজনীয় সেবার ন্যায্য অধিকার লাভ করবে।

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক এ কে আজাদ খান বলেন, এ মডেল বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে কার্যকর হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস প্রাথমিক স্বাস্থ্যসেবায় শতভাগ করভিত্তিক অর্থায়নের মাধ্যমে সর্বজনীন প্রবেশাধিকার ও আর্থিক সুরক্ষার একটি বিশ্বমানের উদাহরণ। থাইল্যান্ডে ইউনিভার্সাল কাভারেজ স্কিম এবং শ্রীলঙ্কায় সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থাও দেখিয়েছে- যখন প্রাথমিক স্বাস্থ্যসেবা সর্বজনীন ও বিনামূল্যে প্রদান করা হয়, তখন স্বাস্থ্যগত বৈষম্য কমে। এতে জনগণের স্বাস্থ্য সূচক উন্নত হয় এবং আউট অব পকেট (নিজ খরচ) ব্যয়ের ঝুঁকি উল্লেখযোগ্য কমে।

তিনি বলেন, বাংলাদেশে এই মডেল চালু হলে এটি রাষ্ট্রের পক্ষ থেকে জনস্বাস্থ্যের প্রতি একটি স্পষ্ট ও সাহসী প্রতিশ্রুতি হিসেবে দেখা যাবে। এতে গণতান্ত্রিক দায়বদ্ধতা বাড়বে, স্বাস্থ্যখাতে জনআস্থা জোরদার হবে এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার (ইউএইচসি) ভিত্তি আরও মজবুত হবে। এটি হবে একটি নীতিগত মাইলফলক, যা ভবিষ্যতে স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিবর্তনের পথ তৈরি করবে।

স্বাস্থ্যবিষয়ক সংস্কার প্রতিবেদনে সেকেন্ডারি ও টারশিয়ারি সেবায় সমতা, সক্ষমতা ও আর্থিক সুরক্ষা বাড়াতে প্রাথমিক সেবার বাইরে একটি হাইব্রিড অর্থায়ন মডেল চালুর পরামর্শ দেওয়া হয়েছে। এই মডেলে অগ্রাধিকারভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ সেবা- যেমন মাতৃত্বকালীন সেবা, জরুরি অস্ত্রোপচার এবং দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি, এসব সেবা সবার জন্য সহজলভ্য করতে সরকার মূল্যনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে বেসরকারি খাত থেকেও সেবা গ্রহণের সুযোগ তৈরি করবে। এই মিশ্র ব্যবস্থা জনগণের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে, সেবায় সমতা বজায় রাখবে এবং পুরো ব্যবস্থার স্থিতিশীলতা ও টেকসই অগ্রগতি নিশ্চিত করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের হাইব্রিড মডেল স্বাস্থ্যসেবার ভারসাম্য রক্ষা এবং সামর্থ্য অনুযায়ী সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে কার্যকর। থাইল্যান্ডে দরিদ্র জনগোষ্ঠী সম্পূর্ণ সরকারি অর্থায়নে হাসপাতালে ভর্তি হতে পারে। সেখানে উচ্চ ও মধ্যম খরচে বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়া যায়, যা একই নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এতে সেবা বিভাজন কমে এবং কার্যকারিতা বাড়ে। কলম্বিয়ার স্বাস্থ্যব্যবস্থায় সরকারি ও বেসরকারি সেবা প্রদান একই নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এসব মডেল দেখায় একটি সুসংহত হাইব্রিড ব্যবস্থা স্বাস্থ্য খাতকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করে তোলে।

বাংলাদেশে এই মডেল চালু হলে প্রাথমিক ও জটিল সেবা- উভয় ক্ষেত্রে প্রবাসীদেরও আর্থিক সুরক্ষা বাড়বে। এটি মধ্যম আয়ের জনগণের জন্য একটি সাশ্রয়ী বিকল্প তৈরি করবে, দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে প্রয়োজনীয় সেবা দেবে। একই সঙ্গে সরকারি হাসপাতালের ওপর অপ্রয়োজনীয় চাপ কমাবে। এর ফলে স্বাস্থ্য ব্যবস্থা আরও প্রতিক্রিয়াশীল, ব্যয় সাশ্রয়ী ও ন্যায্য হয়ে উঠবে।

বাধ্যতামূলক সামাজিক স্বাস্থ্যবিমা চালুর সুপারিশ

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে দেশে বাধ্যতামূলক সামাজিক স্বাস্থ্যবিমা চালুর সুপারিশ করা হয়েছে। এ বিমার মাধ্যমে ক্যানসার, কিডনি বিকল, জটিল অস্ত্রোপচার ও অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আর্থিক সুরক্ষা দেবে।

প্রাথমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি পেশাজীবীদের বাধ্যতামূলক এই বিমায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগকর্তা ও কর্মচারীর যৌথ প্রিমিয়ামের ভিত্তিতে বিমা পরিচালনার সুপারিশ করা হয়। একই সঙ্গে দরিদ্র জনগোষ্ঠীকে এই বিমার আওতায় আনতে সরকারি ভর্তুকির সুপারিশ করেছে কমিশন। পরবর্তী পর্যায়ে টার্গেটেড ভর্তুকির আংশিক অর্থ প্রদানের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতের কর্মীদের এ বিমায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম বাধ্যতামূলক প্রিমিয়াম, ভর্তুকি ও বহুমাত্রিক তহবিল একীভূত করে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স কার্যকর করেছে। রুয়ান্ডা প্রাতিষ্ঠানিক খাতে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স চালুর পাশাপাশি কমিউনিটি ভিত্তিক বিমার মাধ্যমে অনানুষ্ঠানিক খাতকে অন্তর্ভুক্ত করেছে। এসব অভিজ্ঞতা দেখায়, সামাজিক স্বাস্থ্যবিমা ধাপে ধাপে চালু করা সম্ভব, এমনকি স্বল্প সম্পদের দেশেও।

এতে আরও বলা হয়, বাংলাদেশের সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স চালুর মাধ্যমে উচ্চ ব্যয়ের চিকিৎসা সেবায় প্রবেশাধিকার বাড়বে। এতে স্বাস্থ্যসেবায় ব্যয়জনিত দারিদ্র হ্রাস পাবে এবং স্বাস্থ্য খাতে পূর্বানুমেয়, সমন্বিত ও স্থিতিশীল অর্থায়নের ভিত্তি তৈরি হবে। এটি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের পথ আরও শক্তিশালী ও টেকসই করে তুলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা