শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত
![]()
বজ্রকণ্ঠ ডেস্ক::
চট্টগ্রামে আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।
বৃহস্পতিবার (১৯ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর আটটি ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন, শেভরন ডায়াগনস্টক সেন্টারে ২ জন, মেট্রোপলিটন হাসপাতালে একজন এবং এভারকেয়ার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৫০ জনের মধ্যে ৪৩ জন চট্টগ্রাম নগরীর এবং বাকি সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
বিষয়: #আরও #করোনা #চট্টগ্রাম #শনাক্ত #৬ জনের










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 