শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় কোস্টগার্ড
অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় কোস্টগার্ড
মনির হোসেন
![]()
অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় কোস্ট গার্ড।
শনিবার (১৬ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ আগস্ট দুপুর ২ টায় পটুয়াখালী হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি বাগেরহাট-২ লঞ্চটি জোয়ার-ভাটা ও অন্যান্য কারণে যথা সময়ে ঢাকা পৌঁছাতে দেরি হওয়ায় যাত্রীরা লঞ্চ স্টাফদের সাথে অশোভনীয় আচরণ ও ভাঙচুর করে। উক্ত বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে কোস্ট গার্ডকে অবহিত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি নিরাপত্তা প্রদানকারী দল হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চের উদ্দেশ্যে গমন করে।
পরবর্তীতে, কোস্টগার্ডের সদস্যরা লঞ্চের স্টাফ ও যাত্রীদের মাঝে সমঝোতা করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যাত্রীদের লঞ্চ ত্যাগ করতে সহায়তা করে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভ্যন্তরীণ #কোস্টগার্ড #নিরাপত্তা #নৌপথে #যাত্রীবাহী #লঞ্চ










সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি 