বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘নির্বাচন যেন ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে সতর্ক থাকতে হবে’
‘নির্বাচন যেন ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে সতর্ক থাকতে হবে’
বজ্রকণ্ঠ:::
![]()
ড. ইউনূস বলেছেন, তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান। সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি। তবে সতর্ক থাকতে হবে। এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের সময় ঘোষিত হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। জনগণ উল্লসিত হয়েছে। জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে’ তিনি এসব কথা বলেন। অপরাজেয় বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে।
দুদু বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল। সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান। সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি। তবে সতর্ক থাকতে হবে। এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাচ্ছে।
ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে দুদু বলেন, যথাসময়ে নির্বাচন হতে হবে। ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে। দেশের ভেতরে ও বাইরে ফ্যাসিবাদের দোসররা মিডিয়াতে কথা বলছে, চলাফেরা করছে, ইঙ্গিত দিচ্ছে সেটা গণতন্ত্রের জন্য অশুভ। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তার মানে এই নয় আমরা সবকিছু অর্জন করেছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র-মুক্তির লক্ষ্যে, অধিকারের লক্ষ্যে। সেই অধিকার গণতন্ত্র ছাড়া ফিরে পাবো না।
অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এ সময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, অপরাজেয় বাংলাদেশের ঈসমাঈল হোসেন সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিষয়: #অতিক্রম #ফেব্রুয়ারি #মাস #‘নির্বাচন










ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম 