শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাত্রদল নেতার নামে চাঁদাবাজি মামলার বাদি ডাকাতি মামলায় গ্রেফতার
ছাত্রদল নেতার নামে চাঁদাবাজি মামলার বাদি ডাকাতি মামলায় গ্রেফতার
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর
![]()
চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদি অরূপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেফতার করা হয় বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। অরূপ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনির চৌধুরীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।তার বিরুদ্ধে ডাকাতি,মাদক ও মারামারির অন্তত ৫ টি মামলা রয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য অরূপ চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার ভোররাতে কালিকাপুর থেকে মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।জামিল চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা ঘটনাটিকে ষড়যন্ত্রমুলক বলে দাবি করে সুষ্টু তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলেও মতামত প্রকাশ করেন।
এদিকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানিয়েছেন ‘চাঁদাবাজির অভিযোগে জামিল চৌধুরী ও মোনায়েম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।’
বিষয়: #গ্রেফতার #চাঁদাবাজি #ছাত্রদল #ডাকাতি #নাম #নেতা #বাদি #মামলা










সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি 