বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ৭ আগস্ট বৃহস্পতিবার জনৈক এক ব্যক্তি তার অসুস্থ বোনকে নিয়ে অক্সিজেন সহকারে উন্নত চিকিৎসার জন্য লঞ্চ যোগে ভোলার ইলিশা ঘাট হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি সকাল ১১ টায় চাঁদপুর মাঝেরচর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় অসুস্থ ব্যক্তির জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ রোগীর ভাই কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম রোগীকে অক্সিজেন প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে চাঁদপুর প্রেসক্লাব ঘাটে নিয়ে আসে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইবনে সিনা হাসপাতালে (ধানমন্ডি) স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
বিষয়: #অসুস্থ #চাঁদপুর #যাত্রী #লঞ্চ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 