শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » এডিনবরার নর্দান আসনে লেবার প্রার্থী হলেন এমএসপি ফয়ছল চৌধুরী
প্রথম পাতা » প্রবাসে » এডিনবরার নর্দান আসনে লেবার প্রার্থী হলেন এমএসপি ফয়ছল চৌধুরী
১৫২ বার পঠিত
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এডিনবরার নর্দান আসনে লেবার প্রার্থী হলেন এমএসপি ফয়ছল চৌধুরী

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

এডিনবরার নর্দান আসনে লেবার প্রার্থী হলেন এমএসপি ফয়ছল চৌধুরী

এডিনবরার দীর্ঘদিনের সমতা আন্দোলনকারী ও বর্তমান এমএসপি ফয়ছল চৌধুরী নবগঠিত এডিনবরার নর্দান আসনের জন্য আসন্ন স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে স্কটিশ লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী মনোনয়ন পেয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন—

“প্রতিটি সম্প্রদায়, প্রতিটি রাস্তা এবং প্রতিটি বাসিন্দার জন্য শক্তিশালী কণ্ঠস্বর” হয়ে কাজ করবেন।

এডিনবরায় ৩৫ বছর ধরে বসবাসরত ফয়ছল চৌধুরী ড্রামন্ড হাই স্কুল থেকে পড়াশোনা করেন এবং কৈশোরেই কমিউনিটি অ্যাক্টিভিজম শুরু করেন। ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বৈষম্য দূরীকরণ, জনসেবার সুরক্ষা এবং অবহেলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার জন্য পরিচিত হন। তার কাজের পরিধি জুড়ে রয়েছে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কমিউনিটি নিরাপত্তা।

প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তিনি বলেন:

“এডিনবরার নর্দান আমার বাড়ি। আমি জানি আমাদের পাড়ার শক্তি কোথায়, আবার মানুষ কী ধরনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি তাও জানি—আবাসন সংকট থেকে শুরু করে প্রয়োজনীয় সেবায় কাটছাঁট পর্যন্ত। আমি দৃঢ়প্রতিজ্ঞ, আমাদের কমিউনিটির জন্য ইতিবাচক পরিবর্তন আনব।”

তিনি লেবার পার্টির সদস্য, CWU, ASLEF, কো-অপারেটিভ পার্টি এবং অন্যান্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন:

“আমি নিরলসভাবে কাজ করব, এডিনবরার নর্দান আসনে লেবারের বিজয় নিশ্চিত করতে এবং মানুষের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হতে।”

সীমানা পরিবর্তনের পর প্রথমবারের মতো এডিনবরার নর্দান আসনে ভোট হবে। ফয়ছল চৌধুরীর মতে, এটি বাসিন্দাদের সঙ্গে তাদের এমএসপির মধ্যে একটি নতুন, সরাসরি সম্পর্ক গড়ে তোলার সুযোগ।

তিনি বলেন:

“এডিনবরার নর্দান একটি বৈচিত্র্যময় এলাকা। এখানে ভিন্ন ভিন্ন সম্প্রদায় আমাদের শহরে অসামান্য অবদান রাখছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় সংকট, জনসেবার ওপর চাপ এবং ক্রমবর্ধমান বৈষম্য অনেককে পিছিয়ে দিচ্ছে। আমি আবাসনে বিনিয়োগ, ন্যায্য মজুরি এবং স্থানীয় ব্যবসার উন্নয়নের জন্য লড়ব।”

ফয়ছল চৌধুরী তার প্রচারণাকে “সহজপ্রাপ্যতা ও কর্মমুখীতা”র ওপর ভিত্তি করে সাজানোর ঘোষণা দেন। তার ভাষায়:

“রাজনীতি মানুষের মধ্যে ঐক্য আনবে, বিভাজন নয়। আমার দরজা সর্বদা মানুষের জন্য খোলা থাকবে। আমরা একসঙ্গে একটি ন্যায্য ও শক্তিশালী এডিনবরার নর্দান গড়ে তুলব।”

ইতিহাসের অংশ ফয়ছল চৌধুরী

২০২১ সালে নির্বাচিত হয়ে ফয়ছল চৌধুরী ইতিহাস সৃষ্টি করেন—তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত যিনি স্কটিশ পার্লামেন্টের সদস্য হন। পুরো যুক্তরাজ্যে তিনি একমাত্র পুরুষ ব্রিটিশ-বাংলাদেশি সংসদ সদস্য। বর্তমানে তিনি চারজন বিশিষ্ট নারী ব্রিটিশ-বাংলাদেশি এমপি—রুশনারা আলী, আফসানা বেগম, রূপা হক ও টিউলিপ সিদ্দিকের সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটির কণ্ঠস্বর তুলে ধরছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল। ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
“মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন” “মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন”

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ