শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সন্তানের লাশ নিয়ে ফিরলেন মা-বাবা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সন্তানের লাশ নিয়ে ফিরলেন মা-বাবা
ওয়াহিদুর রহমান::
![]()
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন টাঙ্গুয়ার হাওরে মা—বাবার সাথে ঘুরতে এসে পর্যটকবাহী হাউস বোট থেকে ছিটকে পড়া নিখোঁজ শিশুটির মরদেহ প্রায় তিন ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহত শিশুটির নাম মাসুম মিয়া(৫)সে সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের পুত্র।
পুলিশ ও এলাকাবাসীর মারফতে জানাযায়, ১৫(আগস্ট)শুক্রবার সকালে সিলেট থেকে ১৫—১৬ জনের একটি পর্যটকদল তাহিরপুর থানা ঘাটে এসে ”লালনতরী”নামক একটি পর্যটকবাহী হাউসবোটে উঠেন।পরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে ছিলানী তাহিরপুর গ্রামের সামনে গেলে অসাবধানতা বসত চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি।সাথে-সাথে শিশুর পিতা কবির আহমদ লাফিয়ে পড়েও শিশুটিকে আর উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস,পুলিশ ও গ্রামবাসী দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালায়।অবশেষে বিকেল সাড়ে তিনটার দিকে টাঙ্গুয়ার হাওরের ঘটনাস্থল থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ-সময় ডুবুরি দল ও পুলিশ শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ বলে ঘোষণা করেন।
নিহত মাসুমের পিতা কবির আহমদ রিক্ত কন্ঠে বলেন,একমাত্র শিশু সন্তান নিয়ে টাঙ্গুয় হাওর দেখতে এসেছিলাম।চলন্ত নৌকা থেকে হঠাৎ সে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যাবে কল্পনাও করতে পারিনি।মাসুম পানিতে পাড়ার সঙ্গে-সঙ্গে আমি পানিতে লাফিয়ে পরেও তাকে বাঁচাতে পারলামনা।পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসে এখন সন্তানের লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আমাকে।
তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান,টাঙ্গুয়া হাওরে নিখোঁজ শিশুটিকে প্রায় তিন ঘন্টা পর মৃতঃ অবস্থায় উদ্ধার করা হয়েছে।কোন প্রকার অভিযোগ না থাকায় পিতার কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #টাঙ্গুয়া #লাশ #সন্তান #হাওর










রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার 