শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ
![]()
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী আবদুল মতিন। অপরজন আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রূপনগর গ্রামের আব্দুল মান্নানের পুত্র। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্টিত হয় স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে ফুটবল খেলা চলাকালে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আব্দুল মতিন ও আকবর আলী হাসপাতালে নেওয়ার পথে তারা মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হন।এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার পুলিশ তদন্ত শুরু করছে।!
বিষয়: #কেন্দ্র #খেলা #দোয়ারাবাজার #নিহত #ফুটবল #সংঘর্ষ










ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম 