শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » “অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রবাসে » “অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত
৫৫৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

শেখ মোহাম্মদ আনোয়ার ::

“অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত
“অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ ই মার্চ, ১৭ মার্চ ও ১৫ আগস্ট, ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস সহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে ও দেশে গুম, খুন,মামলা-হামলাসহ দেশে চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে জনসভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

২৮ অক্টোবর, সোমবার বেলা ৬ টায় পূর্ব লন্ডনের ড্রিম ব্যাংকুয়েটিক হলে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বক্তারা অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবী করেন।

সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, শাহ শামীম আহমেদ, তারিফ আহমেদ, আ স ম মিসবাহ, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, জামাল আহমেদ খান সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগ, যুক্তরাজ্য মহিলা লীগ, যুক্তরাজ যুবলীগ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,কৃষকলীগ ,শ্রমিকলীগ তাঁতী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ ই মার্চ, ১৭ মার্চ ও ১৫ আগস্ট,৪ঠা নভেম্বর সহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের তীব্র প্রতিবাদ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দেশে গুম, খুন,মামলা-হামলাসহ দেশে চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের জোর দাবি জানিয়েছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন “শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের ইতিহাসে আজ অবধি সংগঠিত সকল গৌরবময় অধ্যায়ের অপরাজেয় সাক্ষী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব গাঁথা অর্জন রয়েছে। শুধু তাই নয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বিরুদ্ধে সৃষ্ট দেশ-বিদেশী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ লড়াই সংগ্রাম করেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে স্বাধিকার আন্দোলন হয়েছে এবং ছাত্রলীগের নেতৃত্বেই বারবার বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের ছাত্রসমাজের আবেগ ও ভালোবাসার শ্রেষ্ঠ ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ। স্বেচ্ছাচারিতার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত আইন করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের ছাত্রসমাজ ও বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রবাসী বাঙালিরা মেনে নিবে না।

এদিকে বৃটেনর কাডিফ শহরে যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার পক্ষ থেকে অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ ই মার্চ, ১৭ মার্চ ও ১৫ আগস্ট,৩ রা নভেম্বর সহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে গত ৩০ শে অক্টোবর বুধবার বেলা ১ ঘটিকায় স্থানীয় রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল,সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা জয়নাল আহমদ শিবুল, বদর উদ্দিন চৌধুরী বাবর, আব্দুল ওয়াহিদ বাবুল,আলমগীর আলম, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি জুয়েল মিয়া, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব এস এ খান লেনিন, ওয়েলস তাতীলীগের সভাপতি জামাল আহমেদ বকুল, সদস্য সচিব জহির আলী, কাউন্সিলার আমিনুর রহমান কাবিদ, আব্দুল কাদির বাদল, শেখ সুমন তরফদার,শাহেনশাহ্ কামার সুহার্ত, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার শাওন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘরে,ঘরে যে সংগঠনটি ছড়িয়ে ছিটিয়ে আছে, তা নিষিদ্ধ করা যায় না। “বাঙ্গালীর সাহস,ইতিহাস,গৌরব ও ঐতিহ্যের ছাত্রসংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করা মানে বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় মুছেফেলার চেষ্টা, বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ-কোটি নেতাকর্মীর হৃদয় থেকে ছাত্রলীগের আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়।দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অন্য স্বার্থ হাসিলের গভীর ষড়যন্ত্র। মনে রাখবেন ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস।বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ-কোটি নেতাকর্মীর হৃদয় থেকে ছাত্রলীগের আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়।

“এ সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িতরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে উল্লেখ করে ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক বলেন, দেশের প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে ছাত্রলীগের অবদান অবিস্মরণীয়। ছাত্রলীগ শুধু একটি সংগঠন নয়, এটি বাঙালীর সংগ্রাম ও স্বাধীনতার অপরাজেয় প্রতীক।

ছাত্রলীগকে ঘিরে এদেশে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না, ছাত্রলীগ ছিলো, আছে এবং থাকবে দৃঢ়তার সাথে প্রত্যয় ব্যাক্ত করার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগই প্রজন্মের অনুপ্রেরণা, আমাদের শক্তি, আমাদের সাহস। বাংলাদেশ ছাত্রলীগ অচিরেই তার স্বমহিমায় উদ্ভাসিত হবে বাংলাদেশ ছাত্রলীগ তার সোনালি অতীতের মতো আবার ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে বলে অন্যান্য বক্তারা অভিমত ব্যাক্ত করেছেন।।



বিষয়: #  #  #  #  #  #


প্রবাসে এর আরও খবর

ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
শিক্ষক লেখক-প্রকাশক  শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক শিক্ষক লেখক-প্রকাশক শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত
লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবী ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি‘র  নির্বাচন-২০২৬ সম্পন্ন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি‘র নির্বাচন-২০২৬ সম্পন্ন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
“কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার্স  ট্রাষ্টি “মরহুম কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত “কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার্স ট্রাষ্টি “মরহুম কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী