রবিবার ● ২৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুগপৎ-মহাজোটের মত জাতীয় ঐক্যও প্রতারণার ফাঁদ
যুগপৎ-মহাজোটের মত জাতীয় ঐক্যও প্রতারণার ফাঁদ

যুগপৎ-মহাজোটের মত জাতীয় ঐক্যও প্রতারণার ফাঁদ বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবিতে ২৮ জুলাই সকাল ১০ টায় তোপখানা রোড, কাকরাইল ও বেইলী রোডসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশে সাধারণ মানুষের জীবনের কোন দাম নেই এখন। দাম কেবল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের-খাদ্যের-ঔষধের। তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য একের পর এক ইস্যু পরিবর্তনের রাজনীতিতে মেতে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে থাকা একটি ষড়যন্ত্রকারী মহল। বেনজীরকে বাঁচাতে মতিউর, আর মতিউরকে বাঁচাতে আবেদ আলী, আবেদ আলীকে ঢাকতে পানি জাহাঙ্গীর আর করিডর ইস্যু ঢাকতে কোটা ইস্যু সৃষ্টি যারা করেছে, তারাই এখন গ্রেফতার ইস্যু দিয়ে ঢাকছে কোটার মত একটি বিশ^ব্যাপী আলোচিত-সমালোচিত ইস্যুকে। এসময় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য গাজী মনসুর শেখ লিজা প্রমুখ। নতুনধারার নেতৃবৃন্দ এসময় জাতীয় ঐক্য গড়ার প্রকল্প বাদ দিয়ে দেশ ও জনগণের কথা ভেবে দ্রব্যমূল্য বৃদ্ধিও প্রতিবাদে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার আহবান জানান।
–
বিষয়: #ঐক্যও #জাতীয় #প্রতারণা #ফাঁদ










হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ 