বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
“যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অপরিহার্য”
নিজস্ব প্রতিবেদক ::
![]()
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অপরিহার্য। কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তুলতে তাই ধর্মীয় শিক্ষা দেয়া প্রয়োজন। মুসলমান সন্তানদের মাঝে কুরআন, হাদীস-সুন্নাহ’র সঠিক জ্ঞান ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তারা কুরআন তিলাওয়াত যেন সহীহ শুদ্ধভাবে করতে পারে, এজন্য প্রশিক্ষণ প্রয়োজন। রামাদ্বান মাসে সেই সৌন্দর্য ছড়িয়ে দিতে ১৯৮৯ সাল থেকে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ‘ইত্তেহাদুল কুররা বাংলাদেশ’।
তিনি মঙ্গলবার ইত্তেহাদুল কুররা বাংলাদেশের উদ্যোগে বৃহত্তর উমাইরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা সিলেট সদরে মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী, কেন্দ্র পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার প্রবীণ মুরুব্বি, শাখা নাযিম আব্দুস সাদিকের সভাপতিত্বে ও প্রধান ক্বারী আব্দুল হালিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মুকিত, সহ-সভাপতি মারুফ আহমদ ও সমাজসেবক দিলওয়ার হোসাইন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, কুরআন তিলাওয়াতের ব্যাপারে আমাদের আরও যত্নশীল হওয়া উচিৎ। সশব্দে সুললিত স্বরে তিলাওয়াতে অভ্যস্ত হতে হবে। ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে থেমে থেমে পড়া অনস্বীকার্য।
বিষয়: #অনুষ্ঠান #উমাইরগাঁও #মাদরাসা #সমাপনী










বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহার
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে অনুষ্ঠিত হলো পথচারীদের মধ্যে ইফতার বিতরণ,
কুদরত উল্লাহ মসজিদে মাসব্যাপী ২৬তম সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মহানগর জামায়াতের ইফতার
সুনামগঞ্জ জেলাবাসীসহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা 