বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
“কুরআনের আলোয় আলোকিত হওয়া সৌভাগ্যের ব্যাপার” -মাহমুদুর রহমান দিলাওয়ার
নিজস্ব প্রতিবেদক ::
![]()
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, কুরআনের আলোয় আলোকিত হওয়া সৌভাগ্যের ব্যাপার। চাইলেই হেদায়াতের আলোয় আলোকিত হওয়া যায় না। কুরআন মানবতার মুক্তির কিতাব। তবে হেদায়াত পেতে হলে তাক্বওয়ার গুণে গুণান্বিত হতে হবে। সেই গুণ অর্জনের সুযোগ রামাদ্বানে সিয়াম সাধনা। আল্লাহ তায়ালা একমাস রোযাকে ফরজ করে দিয়েছেন। যা মুসলমানদের মুত্তাকী বানায়।
তিনি সোমবার দুপুরে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা, সিলেটে আয়োজিত মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা নাযিম মাওলানা জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে ও সহকারী প্রধান ক্বারী মেহেদী হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান ক্বারী আজিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক ক্বারী সিদ্দিকুর রহমান, ক্বারী হোসাইন আহমদ, ক্বারী আমীর হোসাইন, ক্বারী কায়েস আহমদ সহ সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদেরকে যোগ্য রূপে গড়ে তুলতে হবে। একাডেমিক সার্টিফিকেট অর্জনের পাশাপাশি প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা জোরদার রাখতে হবে। ভালো কাজে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার বিকল্প নেই।
বিষয়: #জামেয়া #নাজিরেরগাঁও #পুরস্কার #বিতরণ #শাহজালাল










উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
রাণীনগরে গাঁজাসহ আটক ২ 