শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » প্রতিদিন একটি লবঙ্গ চিবানোর উপকারিতা
প্রথম পাতা » Default Category » প্রতিদিন একটি লবঙ্গ চিবানোর উপকারিতা
৯৪ বার পঠিত
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিদিন একটি লবঙ্গ চিবানোর উপকারিতা

বজ্রকণ্ঠ ::
প্রতিদিন একটি লবঙ্গ চিবানোর উপকারিতা
লবঙ্গ একটি পরিচিত মশলা, যা রকমারি খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি প্রাচীনকাল থেকে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ হওয়ায় বিভিন্ন সময় ছোট ছোট সমস্যায় লবঙ্গ খাওয়ার প্রচলন রয়েছে সমাজে।

লবঙ্গ খাবারে ব্যবহারে শুধু স্বাদ বৃদ্ধি হয় না, এটি শরীরকে শক্তিশালী পুষ্টি সরবরাহ করে। যা রোগ ও সংক্রমণকে দূরে রাখে এবং হজমের স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করে। শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, পেট ফাঁপা বা দাঁতের স্বাস্থ্য সমস্যার মতো জটিলতায় একটি মাত্র ছোট লবঙ্গ চিবিয়ে খাওয়া হলে মুক্তি মিলতে পারে।

লবঙ্গ মশলাটি কোলেস্টেরল, রক্তে শর্করার মাত্রা ভারসাম্যপূর্ণ করা, হাড়ের স্বাস্থ্যের উন্নতি করা থেকে শুরু করে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি হ্রাসে উপকারী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী পুষ্টিবিদ ভক্তি অরোরা কাপুর বলেছেন, লবঙ্গ শুধু মশলা নয়, এটি অবিশ্বাস্য উপকারিতায় ভরপুর পুষ্টিকর উপাদান।

প্রতিদিন একটি লবঙ্গ চিবানোর উপকারিতা:কোচির অমৃতা হাসপাতালের ক্লিনিক্যাল নিউট্রিশন বিভাগের ডায়েটিশিয়ান রহিতা ওআর বলেছেন, সকালে লবঙ্গ চিবিয়ে খাওয়া হলে লালা উৎপাদন বাড়ে, যা হজমে সহায়তা করে। লবঙ্গ খেলে বমি বমি ভাব ও অ্যাসিডিটি কমে। বার্ধক্য থেকে দূরে থাকা যায়। আবার কাশি দমনকারী হিসেবেও লবঙ্গ খেতে পারেন।

পুষ্টিবিদ ভক্তি অরোরা বলেন, আপনি যখন একটি লবঙ্গ চিবিয়ে খান, তখন শুধু স্বাদই নেয়া হয় না। এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলোও কাজে লাগানো হয়, যা মুখের স্বাস্থ্যের জন্য দুর্দান্তভাবে কাজ করে।

মুখের দুর্গন্ধ দূর করে সতেজ রাখে:লবঙ্গ প্রদাহবিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যা সামগ্রিক সুস্থতা বাড়ায়। নিয়মিত খাওয়া হলে হজম ভালো হওয়া থেকে শুরু করে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রভাব ফেলে। এটি প্রদাহবিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য নেই, বরং এটি লিভারের স্বাস্থ্য ভালো করে, হজম উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্যথানাশক বৈশিষ্ট্যের কারণে প্রাকৃতিক ব্যথা উপশমকারী হিসেবে কাজ করে।

লবঙ্গ জয়েন্টের ব্যথা উপশমকারী হিসেবেও কাজ করে এবং এটি বমি বমি ভাব দূর করতে কাজ করে। এ জন্য প্রতিদিন খালি পেটে ১-২টি করে লবঙ্গ চিবিয়ে খাওয়া উচিত।

ভারতীয় ফিটনেস প্রযুক্তি প্রতিষ্ঠান জিওকিউআইআই’র পুষ্টিবিদ আরুশি গর্গ বলেন, শুকনো লবঙ্গ লিভারের ওপর হেপাটো-প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে। এটি নতুন কোষের বৃদ্ধি, লিভার ডিটক্স প্রচারের মাধ্যমে লিভারের স্বাস্থ্য উন্নতি করে এবং থাইমল ও ইউজেনলের মতো সক্রিয় যৌগের জন্য এর প্রতিরক্ষামূলক প্রভাব রয়েছে।

লবঙ্গ চিবিয়ে খেতে না পারলে করণীয়:লবঙ্গ চিবিয়ে খেতে না পারলে বিকল্পভাবে গ্রহণের উপায় জানিয়েছেন পুষ্টিবিদ ভক্তি অরোরা কাপুর। তিনি জানিয়েছেন, সকালের ওটমিলে গুঁড়া করা লবঙ্গ যোগ করার চেষ্টা করুন। পছন্দের দইয়ের ওপর ছিটিয়ে দিতে পারেন। আরামদায়ক ও সুগন্ধি অভিজ্ঞতার জন্য চায়ের সঙ্গেও যোগ করতে পারেন। এছাড়া রান্নাঘরে রেখে নানাভাবে ব্যবহার করতে পারেন, যেমন- মাংসের জন্য ম্যারিনেডে ব্যবহার অথবা বেকিং রেসিপিতে স্বাদ বাড়াতে যোগ করতে পারেন।



বিষয়: #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির