সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » যশোরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
যশোরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
বজ্রকণ্ঠ প্রতিবেদক:::
![]()
যশোর রেলওয়ে জংশনে কমিউটার ট্রেন বেতনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টার পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, লাইনচ্যুত বগিটি রেখে সকাল সাড়ে ১১টার দিকে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি মোংলার উদ্দেশে ছেড়ে যায়। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী কমিউটার ট্রেন যশোর রেলওয়ে জংশনে লাইনচ্যুত হয়।
এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই রেলের উদ্ধারকারী দল কাজ শুরু করে।
এদিকে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিষয়: #ঘণ্টা #চলাচল #ট্রেন #পর #যশো #রেল #লাইনচ্যুত #স্বাভাবিক










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 