শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » নানা আয়োজনে নন্দীগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত
প্রথম পাতা » Default Category » নানা আয়োজনে নন্দীগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত
৩৭৭ বার পঠিত
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নানা আয়োজনে নন্দীগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত

বজ্রকণ্ঠ প্রতিবেদক:::
নানা আয়োজনে নন্দীগ্রামে পহেলা বৈশাখ উদযাপিতনানা আয়োজনে নন্দীগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত
বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার নন্দীগ্রামে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নববর্ষের আমেজে প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো উপজেলা শহর। দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোসা.লায়লা আঞ্জুমান বানু, সহকারী কশিনার (ভ‚মি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, ইউপি চেয়ারম্যার জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ।

পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও ইউএনও’র সভা কক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযেগীতা অনুষ্ঠিত হয়।

অপর দিকে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগেও ছিল ব্যতিক্রমধর্মী আয়োজন। স্থানীয় মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়, যেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা, শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশনেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা, আব্দুল হাকিম, ইয়াছিন আলী, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নুরনবী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । দিনব্যাপী এই আয়োজন ঘিরে নন্দীগ্রামে ছিল উৎসবমুখর পরিবেশ।

নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে পরিবারের সদস্যদের নিয়ে মানুষ অংশ নেয় বিভিন্ন অনুষ্ঠানে। নববর্ষের এই দিনটি যেন পরিণত হয়েছিল সার্বজনীন এক মিলনমেলায়।



বিষয়: #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির