শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » সরকারকে বাজারের সিন্ডিকেট ভাঙতে কঠোর হতে হবে: বুলবুল
প্রথম পাতা » Draft » সরকারকে বাজারের সিন্ডিকেট ভাঙতে কঠোর হতে হবে: বুলবুল
১৫৪ বার পঠিত
শনিবার ● ১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারকে বাজারের সিন্ডিকেট ভাঙতে কঠোর হতে হবে: বুলবুল

সরকারকে বাজারের সিন্ডিকেট ভাঙতে কঠোর হতে হবে: বুলবুল

আওয়ামী লীগের দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে না। জনগণকে স্বস্তি দিতে সরকারকে বাজারের সিন্ডিকেট ভাঙতে কঠোর হতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আজ দেখা যায় চাঁদাবাজদের হাত বদল হয়েছে। পথেঘাটে, হাটবাজারে নতুন নতুন চাঁদাবাজ দেখা যাচ্ছে। জনগণও তাদের চিনে রাখছে। আগামীতে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

উৎপাদন খরচ কমাতে কৃষকদের ভর্তুকি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক বাচঁলে দেশ বাঁচবে; অর্থনীতি সমৃদ্ধ হবে। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় সিনেমা হল, মদের বার, দিনের বেলা খাবার হোটেল বন্ধ রাখতে আহ্বান জানান। রোজাদারদের শান্তি ও স্বস্তির জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণেও দাবি জানান বুলবুল।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, রমজানে রোজাদারদের স্বস্তি দিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে হবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের দাম নামিয়ে আনতে হবে। সিন্ডিকেটের হাত থেকে জনগণকে মুক্ত করতে পারলে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার সীমায় থাকবে।

কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, শুধু বাজার সিন্ডিকেট নয়, সিন্ডিকেট রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে চলছে। বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি রোজাদারদের শান্তি ও স্বস্তি দিতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে দিতে হবে। লোডশেডিং দিয়ে সেহরি, ইফতার ও তারাবির নামাজে রোজাদারদের কষ্ট দেওয়া চলবে না। পুরো রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দাবি জানান ড. মাসুদ।

এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, ১১ মাস ব্যবসা করেন এক মাস ব্যবসা না করলে ক্ষতি হবে না রবং আল্লাহ ব্যবসায় বরকত দান করবে। রমজান মাসে অধিক মুনাফা না করে মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে সীমিত লাভে পণ্য বিক্রি করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মু. দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, আবদুস সালাম, সৈয়দ সিরাজুল হক, কামরুল আহসান হাসান সহ মহানগরী ও বিভিন্ন থানার দায়িত্বশীল নেতারা।

সমাবেশ শেষে নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে মিছিল শেষ করে।



বিষয়: #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী