বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বজ্রকণ্ঠ ডেস্ক:
![]()
হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে উপজেলার সাটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর বাজার এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।
আহত যুবকের নাম শুভ মিয়া (২২)। তিনি উপজেলার কালাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সুন্দরপুর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় একদল যুবক শুভর পথরোধ করে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। শুভর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় আহতের চাচা দরবেশ আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হানাঘড়ি গ্রামের নাঈম মিয়া (২২), সুন্দরপুর গ্রামের শুভ মিয়া (১৬), হৃদয় আহমেদ (২২) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রকাশ্য বাজারে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বজ্রকণ্ঠ নিউজ রিপোর্ট
বিষয়: #অভিযোগ #চুনারুঘাট #ছিনতাই #ছুরিকাঘাত #টাকা #থানা #যুবক #হাজার










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 