সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
![]()
নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেষেঁ গড়ে তোলা শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে| উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেন করা হয়| সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন|
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান,উপজেলার সর্ব বৃহৎ হাট ও বাজার হচ্ছে আবাদপুকুর বাজার| এই বাজার ধানের মোকাম হিসেবে খ্যাত| রাণীনগর উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলা থেকে হাটুরেরা ও ব্যবসায়ীরা এই হাটে আসেন| কিন্তু সড়কের দুই পাশের্^ পাকা অংশ ঘেষেঁ অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাচলে জানযটের কারনে চরম ভোগান্তি পোহাতে হয়| ভোগান্তি লাঘবে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এবং জনসাধরনের সুবিধার্থে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরাতে প্রায় তিন মাস আগে থেকে মাইকিং করা হয়েছে| এর পরও স্থাপনাগুলো অপসারণ না করায় এক সপ্তাহ সময় দিয়ে আবারো গত সপ্তাহে মাইকিং করা হয়| তার পরেও স্থাপনা অপসারণ না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়| এসময় সড়কের দুই পাশ থেকে শতাধীক অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে|
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল উপস্থিত ছিলেন| এছাড়া কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল,সাংগঠনকি সম্পাদক মোজাম্মেল হক,উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য লোকজন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন|
বিষয়: #অবৈধ #উচ্ছেদ #রাণীনগর #শতাধীক #স্থাপনা










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 