শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় দিনে ৫০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন
দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় দিনে ৫০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন
মোঃ শামসুল আলম, দিরাই থেকেঃ
![]()
গতকাল ২১ এপ্রিল মঙ্গলবার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়। দিরাই উপজেলার দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র দিরাই-০১ (কেন্দ্র কোড-৭০৭)। উক্ত পরীক্ষা কেন্দ্রে মোট নয়টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে আজ বৃহস্পতিবারের পরীক্ষায় উপস্থিত ছিল ৫০২ জন। পরীক্ষার প্রথম দিনে ৫০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৭ জন। পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫০৯ জন। তন্মধ্যে মানবিক শাখায় অংশগ্রহণ করে ৩৬২ জন, বিজ্ঞান শাখায় ১২২ জন ও অনিয়মিত পরীক্ষার্থী (অংশ নেয়) ১৮ জন।
সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার দ্বিতীয় দিনে মোট পরীক্ষার্থী ছিল ৫০২ জন। সরেজমিন ঘুরে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে আলাপ করে জানা যায়, এখানে পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর। পরীক্ষার্থীগণ অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং তাদের পরীক্ষাও খুব ভালো হচ্ছে। পরীক্ষার্থীদের সাথে আলাপ করে জানা যায়, তারা পরীক্ষার জন্য পূর্ব থেকে প্রস্তুতি নিয়েছে এবং নিয়মিত পড়াশুনা করে ভালো ফলাফলের জন্য চেষ্টা করে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের অভিভাবক ও শিক্ষকগণ আমাদেরকে সব সময় দিকনির্দেশনা দিয়েছেন। আশা করি, আগামিদিনের পরীক্ষাগুলোও ভালো হবে। এটাই আমাদের প্রত্যাশা।
এ ব্যাপারে জানতে চাইলে উক্ত কেন্দ্রের কেন্দ্র সচিব সব্যসাচী দাস (চয়ন) বলেন, আমার কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ৬০৬ জন। তিনি বলেন, আমার পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা কোলাহল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে। তিনি পরীক্ষায় সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকল শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।
বিষয়: #উচ্চ #কেন্দ্রে #দিরাই #দ্বিতীয় #বিদ্যালয়










হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি 