বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই
শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
![]()
হবিগঞ্জের বানিয়াচংয়ের প্রবীণ সাংবাদিক ও বানিয়াচং প্রথম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আবু সাঈদ আর নেই। বুধবার (২২ এপ্রিল, ২০২৬) সন্ধ্যা ৭টায় বানিয়াচং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আবু সাঈদ বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণ পাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এলাকায় ফার্মেসী ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন এবং একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আশির দশকের এই অগ্রজ সাংবাদিকের মৃত্যুতে বানিয়াচংয়ের সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ:
প্রবীণ সাংবাদিক আবু সাঈদ সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বজ্রকণ্ঠ (Bojrokontho) পরিবার। এক শোক বার্তায় বজ্রকণ্ঠ-এর সম্পাদক ও প্রধান নির্বাহী সৈয়দ আখতারুজ্জামান মিজান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় জানানো হয়, “আশির দশকে বানিয়াচংয়ে সাংবাদিকতার ভিত গড়ায় তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য সাংবাদিককে হারালাম।”
এছাড়াও ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পারিবারিক সূত্রে জানানো হবে বলে জানা গেছে।
বিষয়: #আবু #আর #নেই #প্রবীণ #শোক #সংবাদ #সাংবাদিক #সাঈদ










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 