শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » বিশেষ » স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
প্রযুক্তি ডেস্ক, বজ্রকণ্ঠ
![]()
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফোল্ডেবল বা ভাজ করা ফোনের বাজারে পা রাখছে টেক জায়ান্ট অ্যাপল। প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত নাম ‘আইফোন আল্ট্রা’ (iPhone Ultra)। ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের সাথে এই ফোনটি বাজারে আসতে পারে।
অদৃশ্য হবে ডিসপ্লের ভাঁজ:
ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় সমস্যা হলো স্ক্রিনের মাঝখানের ভাঁজ বা ‘ক্রিজ’। অ্যাপল দাবি করছে, তাদের বিশেষ প্রযুক্তির কারণে এই ভাঁজ হবে প্রায় অদৃশ্য (০.১৫ মিমি-এর কম গভীর)। ফোনটি খোলা অবস্থায় ৭.৮ ইঞ্চি ওএলইডি (OLED) ডিসপ্লে পাওয়া যাবে, যা প্রায় একটি আইপ্যাড মিনির সমান। আর বন্ধ অবস্থায় এর বাইরের ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি।
স্লিম ডিজাইন ও প্রিমিয়াম বিল্ড:
আইফোন আল্ট্রা হবে অত্যন্ত পাতলা। খোলা অবস্থায় এর পুরুত্ব হতে পারে মাত্র ৪.৫ মিলিমিটার। এর ফ্রেম তৈরিতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম এবং অ্যালুমিনিয়াম, যা ফোনটিকে হালকা অথচ মজবুত করবে। তবে ফোনটিকে পাতলা রাখতে গিয়ে এতে ম্যাগসেফ (MagSafe) চার্জিং প্রযুক্তি নাও থাকতে পারে।
শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা:
এতে ব্যবহার করা হবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের A20 Pro চিপসেট (২ ন্যানোমিটার প্রসেস)। উন্নত পারফরম্যান্সের জন্য এতে থাকবে ১২ জিবি র্যাম। ছবির জন্য থাকবে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম। নিরাপত্তার জন্য ফেস আইডির বদলে পাওয়ার বাটনে যুক্ত থাকতে পারে টাচ আইডি।
দাম কত হতে পারে?
যেহেতু এটি অ্যাপলের সবচেয়ে প্রিমিয়াম ফোন হতে যাচ্ছে, তাই এর দাম সাধারণের নাগালের বাইরে থাকার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে, আইফোন আল্ট্রার প্রাথমিক দাম শুরু হতে পারে ২,০০০ থেকে ২,৩৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৪০ হাজার থেকে ৩ লাখ টাকার কাছাকাছি)।
কবে আসছে বাজারে?
২০২৬ সালের সেপ্টেম্বরে ঘোষণা করা হলেও, অত্যাধুনিক হিঞ্জ ও ডিসপ্লে উৎপাদনের জটিলতার কারণে ফোনটি গ্রাহকদের হাতে পৌঁছাতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে।
প্রযুক্তি প্রেমীদের মতে, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড সিরিজের সাথে টেক্কা দিতে অ্যাপলের এই ‘আইফোন আল্ট্রা’ স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে পারে।
বজ্রকণ্ঠ,ভয়েস অব সৈয়দ মিজান
বিষয়: #অ্যাপলের #আইফোন #আল্ট্রা #আসছে #দুনিয়া #প্রথম #ফোল্ডেবল #বিপ্লব #স্মার্টফোন










ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই 