সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
নবীগঞ্জ প্রতিনিধি::
![]()
নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একটি নিরীহ পরিবারকে মিথ্যা ডাকাতি মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত সোমবার নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নবীর আহমেদের স্ত্রী হোছনা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হোছনা বেগম জানান, শ্রীমতপুর গ্রামের মৃত কুটি মিয়ার স্ত্রী রহিমা বেগমের সাথে তার শ্বশুর মোঃ এলাই মিয়া গংদের ২৮ শতাংশ জমি নিয়ে প্রায় ২৫ বছর ধরে বিরোধ চলে আসছে। এই জমির প্রকৃত মালিক তার শ্বশুর ও চাচা শ্বশুররা হলেও রহিমা বেগম জালিয়াতির মাধ্যমে অবশিষ্ট জমি দখল করে রেখেছেন। গ্রামবাসী ও স্থানীয় বিচার পঞ্চায়েত একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও রহিমা বেগম তা অমান্য করে আসছেন।
ভুক্তভোগী পরিবারটির দাবি, জমির বিরোধকে কেন্দ্র করে গত ১৪ এপ্রিল রাত ২টার দিকে একটি সাজানো ডাকাতির নাটক সাজান রহিমা বেগম। এর তিন দিন পর ১৭ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা (মামলা নং-১৩) দায়ের করা হয়। এই মামলায় হোছনা বেগমের স্বামী টমটম চালক নবীর আহমেদ ও তার দেবর শিব্বির মিয়াকে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ নবীর আহমেদকে গাড়ি চালানো অবস্থায় গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
কান্নাজড়িত কণ্ঠে হোছনা বেগম বলেন, আমার স্বামী একজন দিনমজুর। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোয় আমরা ৩ সন্তান নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। আমরা গভীর ষড়যন্ত্রের শিকার।সংবাদ সম্মেলনে হোছনা বেগম তার নিরপরাধ স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সাজানো ডাকাতি নাটকের আসল রহস্য উদঘাটন হবে এবং তারা ন্যায়বিচার পাবেন।
বিষয়: #জমি #জের #ডাকাতি #নবীগঞ্জ #বিরোধ #মামলা #মিথ্যা #সংক্রান্ত










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 