বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
নবীগঞ্জ প্রতিনিধি :
![]()
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া হত্যা মামলার মূল হোতা হেলাল মিয়াসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— মামলার প্রধান আসামি হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া। নবীগঞ্জ থানার এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ এপ্রিল) বেগমপুর গ্রামে সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নবীগঞ্জ সরকারি কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র মঞ্জুর মিয়া (২৩) নিহত হন। এই ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে বৃহস্পতিবার ভোরে জগন্নাথপুর থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পর পুলিশ অত্যন্ত তৎপর ভূমিকা পালন করে। মূল হোতাদের গ্রেফতারের আগে ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে আরও দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
বিষয়: #কলেজ #ছাত্র #নবীগঞ্জ #মঞ্জুর #মামলা #হত্যা










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 