বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ
বজ্রকণ্ঠ নিউজ রিপোর্ট:
![]()
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আবারও এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। গত রবিবার রাতে জোহানেসবার্গের পামরিজ (Palm Ridge) এলাকায় নিজ দোকানে একদল ডাকাতের গুলিতে জামাল উদ্দিন (নামে একজন বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে একদল সশস্ত্র ডাকাত জামাল উদ্দিনের দোকানের কন্টেইনার কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দোকান থেকে নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে বা পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়।
নিহত জামাল উদ্দিনের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কাশিমপুর গ্রামে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য যে, চলতি মাসেই দক্ষিণ আফ্রিকায় দুই জন বাংলাদেশি এভাবে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হলেন। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীরা সেখানে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বজ্রকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
বিষয়: #আফ্রিকায #উদ্বেগ #গুলি #ডাকাত #দক্ষিণ #নিহত #নোয়াখালী #প্রবাসী #মাঝে










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 